গোয়ার নাইটক্লাবের মালিকের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি , দুর্ঘটনা নিয়ে যা বললেন…

Share:

নিজস্ব প্রতিনিধি: গোয়া-নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনা নিয়ে এই প্রথম মুখ খুলেছেন নাইটক্লাবের মালিক সৌরভ লুথরা। অন্যদিকে তাঁর বিরুদ্ধে জারি করা হয়েছে লুক আউট নোটিশ।

গোয়ার আরপোরার জনপ্রিয় বার্চ বাই রোমিও লেন নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। শনিবার রাতের মর্মান্তিক সেই ঘটনার একদিনেরও বেশি সময় পরে মুখ খুলেছেন মালিক সৌরভ লুথরা। অবশেষে তার নীরবতা ভেঙে প্রায় ৩৪ ঘন্টা পরে তিনি একটি বিবৃতি জারি করে “গভীর শোক” প্রকাশ করেছেন। প্রকাশ্য প্রতিক্রিয়ায় লুথরা বলেছেন, ক্ষতির পরিমাণ দেখে কর্তৃপক্ষ “গভীরভাবে মর্মাহত”। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে লিখেছেন, “বার্চে দুর্ভাগ্যজনক ঘটনার ফলে প্রাণহানির ঘটনায় কর্তৃপক্ষ গভীর ভাবে শোকাহত এবং গভীরভাবে মর্মাহত।” ঘটনাকে “অপূরণীয় ক্ষতি এবং অত্যন্ত মর্মান্তিক মুহূর্ত” বলে উল্লেখ করে তিনি বলেছেন, ‘নাইটক্লাব নিহতদের পরিবারের পাশাপাশি আহতদের প্রতি আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছে।’

আরও পড়ুন: গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড় দেশ, চালু হল হেল্পলাইন নম্বর

goa

তিনি আরও লিখেছেন ক্ষতিগ্রস্ত সকলকে পূর্ণ সহযোগিতা করা হবে। লিখেছেন, “ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে যে, শোকাহত এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এই প্রচণ্ড যন্ত্রণা ও প্রতিকূলতার সময় পার করার জন্য তারা সম্ভাব্য সকল ধরণের সহায়তা, সমর্থন এবং সহযোগিতা প্রদান করবে।” নাইট ক্লাবের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেওয়া অনুসারে, শনিবার রাতে তারা ‘বলিউড ব্যাঙ্গার নাইট’ আয়োজন করছিল। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে, যখন ছাদে প্রথম আগুনের শিখা দেখা দেয় তখন একজন নৃত্যশিল্পী শোলের গান ‘মেহবুবা মেহবুবা’-এর তালে নাচছেন। সেই অনুষ্ঠানের কিছুক্ষণ আগে, নাইটক্লাবের ভেতরে আতশবাজি ফাটিয়ে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলা হয়। এই দুর্ঘটনায় নিহত ২৫ জনের মধ্যে ২০ জন কর্মী এবং পাঁচজন পর্যটক রয়েছেন। নাইট ক্লাবের প্রবেশপথ এবং প্রস্থানপথ সংকীর্ণ হওয়ার কারণে দ্রুত কেউ বের হতে পারেননি। পুলিশ এই দুর্ঘটনার জন্য এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে। পলাতক ক্লাব মালিকদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভোলা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ক্লাবের ম্যানজারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

 

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?