Loading live market data...
Loading active stocks...
Connecting...

খালেদাকে লন্ডনে নেওয়া অনিশ্চিত, মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলান্স

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকি‍ৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া ফের অনিশ্চিয়তার মুখে পড়ল। আগামিকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিএনপি চেয়ারপার্সনকে লন্ডনে উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলান্স আসার কথা ছিল, তা আসছে না। এয়ার আ্যাম্বুলান্সটির পরিচালন সংস্থা জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপ আপাতত তাদের নির্ধারিত স্লট বাতিলের আবেদন জানিয়েছে।

গত ২৩ নভেম্বর রবিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেওয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে তড়িঘড়ি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাঁকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। গত ১৩ দিন ধরে তিনি চিকি‍ৎসাধীন। গত বুধবার দুপুরে ব্রিটেন থেকে ঢাকায় পৌঁছন বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে। বিমানবন্দর থেকে সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার অবস্থা পর্যবেক্ষণ করেন। রাতে চিন থেকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে মেডিকেল বোর্ডে যোগ দেন। কিন্তু চিকি‍ৎসায় তেমন সাড়া দিচ্ছেন না প্রাক্তন প্রধানমন্ত্রী। ফলে উদ্বেগ ক্রমশ বাড়ছে। হাসপাতাল চত্বরের বাইরে ভিড় করছেন বিএনপি নেতা-কর্মীরা। ভিড় সামলাতে মোতায়েন করা হবে বিজিবি। এছাড়া খালেদার নিরাপত্তার জন্য স্পেশাল সিকিওরিটি ফোর্সের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

মাকে নিয়ে যমে-মানুষে টানাটানি চললেও দেশে ফেরার ঝুঁকি নিতে পারছেন না খালেদাপুত্র তারেক রহমান। বুধবার রাতেই তিনি বিএনপি শীর্ষ নেতাদের জানিয়ে দেন, ঢাকায় রেখে আর মায়ের চিকি‍ৎসা করাতে চান না। তার পরেই খালেদাকে লন্ডনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতেও চিকি‍ৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। তখন কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলান্সে চেপেই লন্ডন পাড়ি দিয়েছিলেন। এবারেও তাই কাতার আমিরের কাছে ওই এয়ার অ্যাম্বুলান্স পাঠানোর অনুরোধ জানানো হয়। শাশুড়িকে লন্ডনে নিয়ে যেতে ঢাকায় পৌঁছেছেন খালেদার পুত্রবধূ জুবাইদা রহমান। বিএনপি নেতৃত্বের আর্জিতে সাড়া দিয়ে প্রথমে কাতার সরকারের মালিকানাধীন এয়ার অ্যাম্বুলান্স পাঠানোর কথা জানানো হয়েছিল। গত বৃহস্পতিবার ওই অ্যাম্বুলান্স পৌঁছনোর কথা ছিল। কিন্তু শেষ মুহুর্তে ‘কারিগরি সমস্যার’ কারণে ওই অ্যাম্বুলান্স ঢাকায় পৌঁছতে পারেনি। এর পরে কাতার সরকারের তরফে জার্মান সংস্থা এফএআই অ্যাভিয়েশন গ্রুপের একটি এয়ার অ্যাম্বুলান্স ভাড়া করা হয়। গত শনিবার ওই অ্যাম্বুলান্সটির ঢাকায় পৌঁছনোর কথা ছিল।

কিন্তু কোনও এক অদৃশ্য কারণে অ্যাম্বুলান্সটি পৌঁছয়নি। সোমবার (৮ ডিসেম্বর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ জানান, ‘খালেদাকে লন্ডনে উড়িয়ে নিয়ে যেতে সহায়তায় জর্জিয়ার তিবলিসি থেকে এয়ার অ্যাম্বুলান্সটি আসছে। মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছবে। রাত ৯টার দিকে লন্ডনের উদ্দেশে উড়ে যাবে।

হায়দরাবাদকে দুরমুশ করে পয়েন্ট টেবিলের শীর্ষে শুভমনরা

বিয়ে বাড়িতে গিয়ে খুন বিজেপি নেতা, ৩ দিন পর খুনের অভিযোগ দায়ের ছেলের

যুবভারতীতে গোলহীন ড্র: কামিন্সের ব্যর্থতা ও লোবেরার ভুলে হাতছাড়া লিগ শীর্ষের সুযোগ

সুদর্শন-সুন্দরের জোড়া অর্ধশতরান, হায়দরাবাদকে ১৬৯ রানের লক্ষ্য দিল গুজরাত

পুলিশ অফিসার পাণ্ডেকে আজও খুঁজছেন শমীক ভট্টাচার্য, কারণ কী?

প্রোটেম স্পিকার হিসেবে শপথ তাপস রায়ের, শুক্রবার বিধানসভার অধ্যক্ষ নির্বাচন

তিলজলা অগ্নিকাণ্ডে পুলিশকে দ্রুত এফআইআর করার নির্দেশ মুখ্যসচিবের

বিজেপির বঙ্গ জয়ে মনোস্কামনা পূরণ, ‘দণ্ডি’ কেটে পুজো দিলেন বাঁশবেড়িয়ার বাসিন্দা

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক