১০-র ঘরে পারদ, আগামী ৭ দিনে তাপমাত্রার বড় আপডেট

Share:

নিজস্ব প্রতিনিধি : বঙ্গজুড়ে শীতের আমেজ। বিগত কয়েক দিন ধরেই শহর কলকাতা জুড়ে গোটা রাজ্যে তাপমাত্রা নিম্নমুখী। আগামী সাতদিন বজায় থাকবে শীতের স্পেল। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামবে। হাওয়া অফিসের পক্ষ থেকে এমন তথ্যই দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ দিন শীতের দাপট বজায় থাকবে বঙ্গে। সঙ্গে চলবে কুয়াশা। দার্জিলিং সহ চার জেলায় কুয়াশা দাপট দেখাবে। কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ থাকবে পরিষ্কার। আগামী কয়েকদিন বঙ্গোপসাগরের উপর কোনও নিম্নচাপ নেই। তাই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শীতের প্রভাব বাড়বে। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি। এদিন সকাল থেকে ঠাণ্ডা টের পেয়েছে কলকাতাবাসী। অফিস যাওয়ার আগে ঠাণ্ডায় কাবু হয়েছেন অনেকেই। কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে শীত অনুভূত হবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে শীতের আমেজ। দার্জিলিং, কালিম্পংয়ের তাপমাত্রা ৫ থেকে ৯ ডিগ্রি কাছে পৌঁছে গিয়েছে। পাশাপাশি রয়েছে কুয়াশার দাপট।

কলকাতায় ১৪ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রির মধ্যে থাকবে তাপমাত্রা আগামী ৭দিন। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসে নামবে। রবিবার শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গে প্রধানত কুয়াশা পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশায় দৃশ্যমানতা দু- এক জায়গায় ২০০ মিটার পর্যন্ত নামতে পারে।

পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ। দার্জিলিঙে ৫.২ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে তাপমাত্রা পৌঁছে গিয়েছে। মালদায় ১৬.১ ডিগ্রির ঘরে পারদ। আগামী সাতদিন তাপমাত্রা একই রকম থাকবে। বঙ্গে ধীরে ধীরে শীতের আমেজ বাড়ছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে শীত ব্যাটিং করতে পারে এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস