মেসির ভারত সফর: মুম্বইতে টাইগার, জনের সঙ্গে র‍্যাম্পে হাঁটতে চলেছেন ফুটবল ‘গোট’

মেসির 'GOAT ইন্ডিয়া ট্যুর ২০২৫' মিশতে চলেছে বলিউডের গ্ল্যামারের সঙ্গে। জানা গিয়েছে, মেসি, মুম্বইতে লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলের সঙ্গে একটি ফ্যাশন শোয়ে যোগ দেবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে আসছেন ফুটবল গোট লিওনেল মেসি। ১২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মেসির ‘GOAT India Tour 2025’। ফুটবল ঈশ্বরকে দেখার জন্যে উত্তেজিত ভক্তরা। ইতিমধ্যেই মেসি ভারতের যেখানে যেখানে যাবেন, সেখানকার টিকিটের মূল্য হাজার হাজার ছাড়িয়েছে। আর টাকার পরোয়া না করে ভক্তরা টিকিট কাটছেন। শুধু মেসিকে একবার চোখে দেখার জন্যে। ইতিমধ্যেই মেসিকে স্বাগত জানানোর জন্যে সেজে উঠেছে কলকাতা। পাশাপাশি সাজছে মুম্বইও। মেসির ‘GOAT ইন্ডিয়া ট্যুর ২০২৫’-সফর মিশতে চলেছে বলিউডের গ্ল্যামারের সঙ্গে। জানা গিয়েছে, মেসি, মুম্বইতে লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলের সঙ্গে একটি ফ্যাশন শোয়ে যোগ দেবেন।

১৪ ডিসেম্বর ৪৫ মিনিটের অনুষ্ঠআন হবে। জানা গিয়েছে যে, এই শোতে মেসি ভারতীয় চলচ্চিত্রের কিছু বড় সেলিব্রিটির সঙ্গে র‍্যাম্পে হাঁটবেন। তালিকায় রয়েছেন, টাইগার শ্রফ, জ্যাকি শ্রফ, কার্তিক আরিয়ান, জন আব্রাহাম-সহ আরও অনেকে। মুম্বইয়ের জন্য এটি কেবল একটি অনুষ্ঠান নয়, এটি দুটি মহাবিশ্বের একটি বিরল মিলন। কেননা সিনেমা এবং খেলাধুলা ভারতের আবেগ। ইতিমধ্যেই মুম্বইয়ে ১৪ ডিসেম্বরের প্রস্তুতি তুঙ্গে চলছে। মেসির উপস্থিতির সেই রাত মনে রাখবে গোটা পৃথিবী। আর্জেন্টাইন এই আইকনের ১৪ ডিসেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত থাকার কথা রয়েছে। মুম্বই, কলকাতার পাশাপাশি মেসির এই সফরে হায়দরাবাদ এবং নয়াদিল্লিও অন্তর্ভুক্ত রয়েছে।

যা বিশ্বব্যাপী এই তারকার সঙ্গে ভক্তদের দেখা করার সুযোগ করে দেবে। মেসি শেষবার ভারত সফরে এসেছিলেন ২০১১ সালে। সেই সময়ে তিনি কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলেছিলেন। সেই সময়েও ভক্তদের ভিড়ে ঠাসা ছিল স্টেডিয়াম। সুতরাং ১৪ বছর পর মেসি ভারতে আসছেন। তাই তাঁকে স্বাগত জানানোর জন্যে গোটা ভারত উত্তেজিত। ২০২৫ সালের এই সফর কেবল একটি ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটি ফুটবল, সংস্কৃতি এবং ভক্তদের সম্পৃক্ততার একটি পূর্ণাঙ্গ উদযাপন হিসেবে বিবেচিত হবে।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি