মাত্র ১৩৯ টাকায় ৩০০ জিবি ডেটা দিচ্ছে এই মোবাইল পরিষেবা  সংস্থা! বিশ্বাস হচ্ছে না?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের টেলিকম বাজারে এখন জোর টক্কর চলছে। একদিকে Jio এবং Airtel-এর দাপটে অন্য সংস্থাগুলি যখন কোণঠাসা, ঠিক তখনই Vodafone Idea বা Vi এমন এক ধামাকা অফার নিয়ে এসেছে যা শুনে অনেকেরই চোখ কপালে উঠতে বাধ্য। যেখানে Vi-এর গ্রাহক সংখ্যা ক্রমশ কমছে, সেখানে গ্রাহকদের ধরে রাখতে সংস্থাটি এমন এক ‘সিলেক্টেড’ প্ল্যান এনেছে যা সচরাচর দেখা যায় না।

মাত্র Rs. 139-এ 300GB ডেটার জাদু!

সম্প্রতি জনপ্রিয় টেক টিপস্টার অভিষেক যাদব একটি চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেছেন। তাঁর দাবি অনুযায়ী, Vi তাদের গ্রাহকদের মাত্র Rs. 139 টাকার ডেটা প্যাক রিচার্জে পুরো 300GB হাই-স্পিড ইন্টারনেট ডেটা দিচ্ছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ অনেকেই এই অফারের স্ক্রিনশট শেয়ার করেছেন। সাধারণত, Jio বা Airtel-এর মতো সংস্থাগুলোর কাছে এই দামে এত বিপুল পরিমাণ ডেটার কোনও প্ল্যান নেই। তাই Vi-এর এই পদক্ষেপকে গেম-চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে।

অফারটি কি সবার জন্য? আসল সত্যটা জানুন

এই খবরটি শোনার পর আমরা যখন Vi-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপ চেক করি, তখন দেখা যায় সাধারণ গ্রাহকদের জন্য Rs. 139 প্ল্যানে মূলত 12GB Data দেওয়া হচ্ছে।

তবে টিপস্টার এবং একাধিক গ্রাহকের দাবি, এটি একটি ‘স্পেশাল অফার’ বা ‘লাকি অফার’ যা সংস্থা বেছে বেছে কিছু নির্দিষ্ট গ্রাহককে (Selected Users) দিচ্ছে। অর্থাৎ, সবার অ্যাপে এই অফার নাও দেখাতে পারে। এই অফারের শর্তগুলো হল:

  • এটি একটি ডেটা-অনলি প্যাক (Data Pack), এতে কোনও কলিং বা এসএমএস সুবিধা নেই।
  • পাওয়া তথ্য অনুযায়ী, এই 300GB ডেটার মেয়াদ থাকছে 28 দিন।
  • যাঁরা প্রচুর ইন্টারনেট ব্যবহার করেন বা ফোনের হটস্পট অন করে ল্যাপটপ বা অন্য ডিভাইসে কাজ করেন, তাঁদের জন্য এটি লটারির চেয়ে কম নয়।

সম্প্রতি TRAI-এর October 2025-এর রিপোর্টে দেখা গিয়েছে, যে Vi-এর অবস্থা বেশ শোচনীয়। September 2025-এ যেখানে তাদের গ্রাহক সংখ্যা ছিল 20.28 Crore, সেখানে October মাসে তা কমে দাঁড়িয়েছে 20.07 Crore-এ। যেখানে দেশে মোট টেলিফোন ব্যবহারকারীর সংখ্যা 123.1 Crore, সেখানে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং গ্রাহক ভাঙন রুখতে Vi এই ধরনের লোভনীয় অফার দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’