প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল, মৃত্যুকালে বয়স ৯০

Share:

নিজস্প প্রতিনিধি, লাতুর : না ফেরার দেশে কেন্দ্রীয় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। শুক্রবার সকালে মহারাষ্ট্রের লাতুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে শারীরিক একাধিক সমস্যা নিয়ে ভুগছিলেন তিনি।

শুক্রবার লাতুরে নিজের বাড়িতে সকাল ৬.৩০ মিনিট নাগাদ মৃত্যু হয় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর।দীর্ঘ রাজনৈতিক জীবনে বড় বড় গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। লাতুর আসন থেকে ৭ বার জয় পেয়েছিলেন তিনি। ১৯৮০ সাল থেকে রাজনীতিতে আত্মপ্রকাশ করেছিলেন এই শিবরাজ পাতিল। ইন্দিরা গান্ধীর সরকারের আমলে প্রতিরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেছেন। ১৯৮০ ১৯৮৪ ১৯৮৯ ১৯৯১ ১৯৯৮ ১৯৯৯ সালে লোকসভা নির্বাচনে জয় পেয়েছিলেন তিনি। ২০০৮ সালে মুম্বাই হামলার পর পদত্যাগ করেছিলেন তিনি। কংগ্রেস আমলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে । পাশাপাশি ১৯৮৩ থেকে ১৯৮৬ পর্যন্ত দেশের কাউন্সিল অফ সাইন্টিফিক এন্ড ইন্ডাসট্রিয়াল রিসার্চ ইন্ডিয়ান প্রেসিডেন্ট পদ সামলেছেন তিনি।

তাঁর মৃত্যু কংগ্রেসের নক্ষত্রপতনই বলা যায়। মহারাষ্ট্র এবং জাতীয় রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। কারণ ভারতীয় রাজনীতিতে পাতিল একজন শান্ত, সংযমী এবং অত্যন্ত পরিশ্রমী নেতা হিসেবে পরিচিত ছিলেন। ১৯৩৫ সালের ১২ অক্টোবর লাতুর জেলার চাকুরে জন্মগ্রহণ করেন শিবরাজ পাতিল। পড়াশোনা শেষ করার পর তিনি প্রথমে আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করেন এবং তারপর মুম্বাই বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেন। ১৯৬৭ সালে লাতুর পুরসভার দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল তখন। কিন্তু ১৯৮০ থেকে বিস্তার হতে থাকে। রাজনীতিতে আত্মপ্রকাশ করেন তিনি। 

২০০৪ সালের নির্বাচনে হেরে গেলেও তাঁকেই স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছিল। তবে, ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার পর তিনি নৈতিকতার কারণে পদত্যাগ করেন। পড়াশোনা করায় আলাদা টান ছিল তাঁর। বই পড়তে ভালবাসতেন। মারাঠি, ইংরেজি, হিন্দি ভাষায় দখল ছিল। সংবিধান সম্পর্কে অগাধ  জ্ঞান ছিল।

 

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ