Loading live market data...
Loading active stocks...
Connecting...

চিংড়িঘাটার মেট্রো নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, বেরিয়ে আসবে কি রফাসূত্র?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ চিংড়িঘাটার মেট্রো পথ গড়ে তুলতে জটিলতা তৈরি হয়েছে। আর এই নিয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। তখন উচ্চ আদালত আলোচনা করে মীমাংশার নিদান দিয়েছিল। কিন্তু তারপরও কাটেনি জটিলতা। কারণ কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং এই মামলায় যুক্ত সবপক্ষকে বৈঠকে বসতে বলেছিল কলকাতা হাইকোর্ট। তাতে রফাসূত্র বেরিয়ে আসেনি। এবার এই বৈঠকের দিনক্ষণও বেঁধে দিল উচ্চ আদালত। আজ, শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আগামী বুধবার চিংড়িঘাটা নিয়ে বৈঠকে বসতে হবে সবপক্ষকে। আর এই বৈঠক হবে মেট্রো ভবনে। আর এই বিশেষ বৈঠকে থাকবেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলে খবর।

এদিকে একে অপরের উপর দোষ চাপিয়ে সময় নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ। তাতে কাজের কাজ কিছুই হচ্ছে না। বরং এই বিষয়টি নিয়ে মীমাংশা হলে কাজ শুরু হবে। আর তা শেষ হলে বিপুল মানুষের উপকার হবে। আর তাই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে চিংড়িঘাটা সংক্রান্ত মামলায় বৃহস্পতিবারই আদালত জানিয়েছিল, চিংড়িঘাটার মেট্রো নিয়ে এভাবে সময় নষ্ট করা যাবে না। দ্রুত বৈঠকে বসে সদর্থক আলোচনা করতে হবে সব পক্ষকে। আর শুক্রবার কেন্দ্র, রাজ্য এবং নির্মাণকারী সংস্থার পক্ষের প্রতিনিধিদের নাম আদালতে জমা পড়েছে। তাঁরাই বুধবারের বৈঠকে থাকবেন বলে জানানো হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ, সদর্থক মনোভাব নিয়ে আলোচনা করে জনস্বার্থে উপযুক্ত সিদ্ধান্ত নিতে হবে।

অন্যদিকে বুধবার চিংড়িঘাটা নিয়ে সবপক্ষের বৈঠক হওয়ার পর কলকাতা হাইকোর্টে এই মামলা আবার উঠবে আগামী শুক্রবার বলে জানা গিয়েছে। সেদিন এই বৈঠকের নির্যাস নিয়ে লিখিত রিপোর্ট আদালতে জমা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। সেই রিপোর্ট জমা পড়ার পর সেটি খতিয়ে দেখবে কলকাতা হাইকোর্ট। আর তখনই প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে। চিংড়িঘাটা মেট্রোর জট নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে একে অপরের বিরুদ্ধে। সেই জট ছাড়িয়ে কাজ করতেই বুধবার বৈঠক হয়েছিল কেন্দ্র, রাজ্য, নির্মাণকারী সংস্থা আরভিএনএল–সহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিদের। এবার আবার আদালতের নির্দেশে সবপক্ষ বৈঠকে বসবেন। তবে তাতে কোনও রফাসূত্র বেরিয়ে আসে কিনা এখন সেটাই দেখার।

তাছাড়া নিউ গড়িয়া থেকে মেট্রোয় সফর করে এখন বেলেঘাটা পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। কিন্তু সেই মেট্রো যাত্রী সাধারণকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যেতে পারে না। গত ফেব্রুয়ারি মাস থেকে এই প্রকল্পের কাজ থমকে যায়। চিংড়িঘাটার পথে গিয়ে বিমানবন্দর পর্যন্ত পৌঁছনো নিয়ে বিস্তর জটিলতা তৈরি হয়। তার জেরে এখন এই প্রকল্পে মাত্র ৩৬৬ মিটার অংশে কাজ অসম্পূর্ণ হয়ে রয়েছে। সুতরাং মেট্রো লাইনের সম্প্রসারণ করা যাচ্ছে না। এবার বাংলার মানুষের কথা মাথায় রেখে সব পক্ষকে আলোচনায় বসতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। চলতি বছরের নভেম্বর মাস থেকে এই প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ ছাড়পত্র দেয়নি বলে মেট্রো কর্তৃপক্ষের অভিযোগ। তারপরই বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর