কলকাতায় ভুয়ো কলসেন্টারের হদিশ, মধ্যরাতে পুলিশের অভিযানে গ্রেফতার ৭

Share:

​নিজস্ব প্রতিনিধি: অপরাধ দমনে বড় সাফল্য পেল কলকাতা পুলিশের অপরাধ দমন শাখার গোয়েন্দারা। কলকাতায় ভুয়ো কলসেন্টার চালানোর অভিযোগে গ্রেফতার ৭ জন। পুলিশ গোপন সূত্রে খবর পায় খাস কলকাতার বুকে রমরমিয়ে চলছে ভুয়ো কল সেন্টার। শুক্রবার রাত দু’টো নাগাদ পুলিশ হানা দেয় পর্ণশ্রীর নেতাজি সুভাষ রোডে সুধা কিরণ নামে একটি বাড়িতে। সেই বাড়ির একতলাতেই চলত এই অফিস। ৭ জনকে গ্রেফতারের পাশাপাশি একাধিক ল্যাপটপ, মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ধৃতরা হল পি বালা কৃষ্ণা রেড্ডি (৩৮), সাদাব আলি (৩১), শুভম জোশি (৩১), লবসাং দোরজে (৩৫), স্বরূপকুমার মাইতি (৩৩), নরিমান জোশি (৩২), সুব্রত পাত্র (৩২)। পুলিশের দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে,পর্ণশ্রীর জেলেপাড়ার বাসিন্দা পি বালাকৃষ্ণা। তোপসিয়ার বাসিন্দা সাদাব এবং কলকাতার একবালপুরে থাকতেন লোবসাং, শুভম, স্বরূপ, নরিমান এবং সুব্রত।

আরও পড়ুন: ইরানে গ্রেফতার নোবেলজয়ী মানবাধিকার কর্মী, তোলপাড় আন্তর্জাতিক মহল

কলকাতা পুলিশের অপরাধ দমন শাখার গোয়েন্দারা খবর পায়, ধৃতরা নিজেদের অ্যান্টিভাইরাস কোম্পানির কর্মী হিসেবে পরিচয় দিয়ে আমেরিকার বিভিন্ন নাগরিকদের ফোন করত। ভুয়ো নথিপত্র দেখিয়ে করা হতো প্রতারণা। কথা বলার সময়েই কলকাতায় বসে আমেরিকার নাগরিকদের ফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইস নিজেদের আয়ত্বে এনে সার্ভিস চার্জের নাম করে লক্ষ লক্ষ মার্কিন ডলার হাতিয়ে নিত। এই ভাবেও দিনের পর দিন চলছিল প্রতারণা। পুলিশ এই খবর পেয়েই শুক্রবার গভীর রাতে ওই বাড়িতে হানা দেয়। ৭ জনকে গ্রেফতারের পাশাপাশি ৬টি মোবাইল ফোন, ৫টি ল্যাপটপ, ২টি ওয়াইফাই, ৪টি হেডফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। সংশ্লিষ্ট সাইবার আইনের ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে