আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

ইরানে গ্রেফতার নোবেলজয়ী মানবাধিকার কর্মী, তোলপাড় আন্তর্জাতিক মহল

Iranian human rights activist and the vice president of the Defenders of Human Rights Center (DHRC) Narges Mohammadi poses in this undated handout picture. Mohammadi family archive photos/Handout via REUTERS

নিজস্ব প্রতিনিধি: আবার গ্রেফতার হলেন নোবেল পুরষ্কারপ্রাপ্ত মানবাধিকার কর্মী নার্গেস মহম্মদি।‌ ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ী ইরানি মানবাধিকার কর্মী নার্গেস মহম্মদিকে আবারও ইরানে গ্রেফতার করা হয়েছে বলে তাঁর সমর্থকরা জানিয়েছেন। আর এই গ্রেফতার করা হয়েছে, যখন তিনি একজন প্রয়াত মানবাধিকার আইনজীবীর স্মরণসভায় যোগ দিতে গিয়েছিলেন। এই নিয়ে এখন আন্তর্জাতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়ে গিয়েছে। শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে এটি তাঁর ধারাবাহিক গ্রেফতারের একটি অংশ বলে মনে করছেন সমর্থকরা। নার্গেস মহম্মদি নারী অধিকার ও মানবাধিকারের পক্ষে লড়াইয়ের জন্য সুপরিচিত নাম। তবে আগেও তিনি একাধিকবার গ্রেফতার হয়েছেন বলে খবর। কিছুদিন আগে চিকিৎসার কারণে সাময়িক মুক্তি পেয়েছিলেন নার্গেস মহম্মদি। আবারও তাঁকে জেলে ভরা হওয়ায় তুঙ্গে উঠেছে সমালোচনা। ২০২৪ সালের ডিসেম্বর মাসে সাময়িক মুক্তি পেয়েছিলেন নার্গেস মহম্মদি। আর ঠিক একবছরের মাথায় আবার গ্রেফতার করা হল নার্গেস মহম্মদিকে। নোবোলজয়ী মানবাধিকার কর্মীকে এবং তাঁর একাধিক সমর্থককেও গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে প্রয়াত মানবাধিকার আইনজীবী খোসরো আলিকোর্দির স্মরণসভায় যোগ দিতে গেলে গ্রেফতার করা হয় এই নোবেলজয়ীকে। এই বিষয়ে নার্গেস মহম্মদির স্বামী এক্স হ্যান্ডেলে লিখেছেন, নার্গেস মহম্মদিকে গ্রেফতার করা হয়েছে একটি স্মরণসভা থেকে। শুধু তাই নয়, মাশাদে যখন ব্যস্ত ছিলেন নার্গেস মহম্মদি তখন তাঁকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে প্রখ্যাত সমাজকর্মী সেফিদে গোলিয়ানকে। প্রয়াত মানবাধিকার আইনজীবী খোসরো আলিকোর্দি বারবার সওয়াল করেছিলেন নোবেলজয়ী মানবাধিকার কর্মী নার্গেস মহম্মদির হয়ে। তাই তাঁর প্রয়াণের স্মরণসভায় যোগ দিতে গিয়েছিলেন। সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়। এই প্রয়াত আইনজীবীর রহস্যমৃত্যু নিয়ে তদন্তের দাবি উঠেছিল।

তাছাড়া মার্কিন মুলুকে অবস্থিত মানবাধিকার সংগঠনের নিউজ এজেন্সি একটি ছবি পোস্ট করেছে। যেখানে নোবেলজয়ী মানবাধিকার কর্মী নার্গেস মহম্মদির মাথায় হিজাব ছিল না। সেভাবেই স্মরণসভায় যোগ দিয়েছিলেন নোবেলজয়ী নার্গেস মহম্মদি। সম্ভবত সেই কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সেখানে স্লোগান দেওয়া হয়েছিল, ইরান দীর্ঘজীবী হোক, আমরা লড়ব, আমরা মরবো, কিন্তু আমরা অপমান মেনে নেব না। এমনকী একনায়কের মৃত্যু হোক বলেও স্লোগান তোলা হয় বলে অভিযোগ। উল্লেখ্য, ২০২১ সালে গ্রেফতার করা হয়েছিল নার্গেস মহম্মদিকে। ২০২৩ সালে যখন নোবেল পুরষ্কার জোটে তখন তা গ্রহণ করেছিল নার্গেস মহম্মদির যমজ সন্তান।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি তেলের দাম আকাশছোঁয়া, বন্ধই হয়ে গেল বিমান সংস্থা

ভাইরাল চিনা বিড়ালের মৃত্যুতে ক্ষতিপূরণ ৪২ লক্ষ! ১,১০০টি পথবিড়ালকে বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতি হাসপাতালের

‘আয় ঘুম আয়’, শান্তিতে ঘুমিয়ে পুরস্কার জিতলেন ৮০ বছরের বৃদ্ধ

কলকাতার ইতিহাস সংক্রান্ত কবিতার বই স্থান পাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে

মস্তিতে ব্যস্ত সবাই, আচমকা সামনে দাঁড়িয়ে থাকা অতিথির উপরে ছুরি নিয়ে হামলা তরুণীর

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ