চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেসির অনুষ্ঠান ঘিরে উত্তপ্ত যুবভারতী, নিরাপত্তা দিতে ডাহা ফেল বিধাননগর পুলিশ

নিজস্ব প্রতিনিধি: ফুটবলের যুবরাজ মেসিকে একবার দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। উন্মাদনা ছিল চরমে। কিন্তু সেই আশাভঙ্গ হয়েছে। মেসিকে দেখতে না পেয়ে উত্তপ্ত হয়ে ওঠে যুবভারতী। মেসির কলকাতা সফরে উঠেছে চরম অব্যবস্থার অভিযোগ। তারকাকে দেখতে না পেয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে। মেসির ইভেন্টে চূড়ান্ত অব্যবস্থায় নির্ধারিত সময়ের আগেই মেসি মাঠ ছাড়েন।

যুবভারতীতে ঢোকর পর থেকেই মেসিকে ঘিরে ছিলেন নিরাপত্তারক্ষীরা, রাজ্যের মন্ত্রীরা ও আয়োজকরা। কিন্তু মোটা টাকায় টিকিট কেটেও মেসিকে চোখের দেখা দেখতে পেলেন না । এতেই ক্ষুব্ধ হন দর্শকরা। ফেটে পড়েন ক্ষোভে। গ্যালারির গেট ভাঙার চেষ্টা করেন উন্মত্ত জনতা। দর্শকাসন থেকে ছোড়া হয় বোতল চেয়ার। নিরাপত্তার কথা মাথায় রেখেই নির্ধারিত সময়ের আগে মাঠ ছেড়ে বেড়িয়ে যান মেসি। তারকা ফুটবলার ময়দান ছাড়তেই ফেন্সিংয়ের গেট ভেঙে মাঠে শয়ে শয়ে দর্শক ঢুকে পড়েন। ছেঁড়া হয় গ্যালারিতে লাগানো স্পনসরদের ব্যানারও । পুলিশ লাঠিচার্জ করে তাঁদের ফেরানো চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে।

আরও পড়ুন: বিরল ঘটনার সাক্ষী কলকাতা! মেসির সাক্ষাৎ পেতে হানিমুন বাতিল করলেন নবদম্পতি

মেসিকে দেখতে না পেয়ে অনেকেই টিকিটের টাকা ফেরত চেয়েছেন। দাবি করেছেন  আয়োজকরা হাজার হাজার টাকা নিয়ে দর্শকদের সঙ্গে প্রতারণা করেছেন। এত টাকা খরচ করে কেন তাঁরা মেসিকে দেখতে পেলেন না তা নিয়েই ক্ষোভ উগড়ে দিয়েছেন। চরম অব্যবস্থার অভিযোগ আনা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে। অর্থাৎ যে কলকাতায় ইতিহাস রচিত হতে চলেছে সেখানেই মেসিকে  নিয়ে উন্মাদনা বদলে গেল বিপর্যয়ে। জনতা বলছেন তাঁদের সঙ্গে বড় স্ক্যাম হয়ে গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ