বিরল ঘটনার সাক্ষী কলকাতা! শুধুমাত্র মেসিকে একটিবার দেখতে হানিমুন বাতিল নবদম্পতির

Share:

নিজস্ব প্রতিনিধি: লিওনেল মেসির G.O.A.T. ইন্ডিয়া ট্যুর ২০২৫ ঘিরে উন্মাদনা তুঙ্গে। সকাল থেকেই ভিড় জমিয়েছেন ভক্তরা। এই ভিড়ের মধ্যে থেকে অসাধারণ গল্প সামনে এসেছে। একজন ভক্ত জানয়েছেন আর্জেন্টাইন সুপারস্টারের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাস ঠিক কতটা গভীর। জানিয়েছেন শুধুমাত্র তাঁর পছন্দের তারকাকে দেখার জন্য হানিমুন বাতিল করেছেন। এক সপ্তাহ আগেই বিয়ে হয়েছে দম্পতির।

সকাল থেকে ভিড় জমানো ভক্তদের মধ্যেই ছিলেন এই মহিলা, মেসির ভক্ত বলেছেন, গত শুক্রবার আমাদের বিয়ে হয়েছে, এবং আমরা আমাদের হানিমুনের পরিকল্পনা বাতিল করেছি কারণ মেসি আসছেন, কারণ এটি গুরুত্বপূর্ণ।” নতুন বিয়ে করার পর শুধুমাত্র মেসিকে দেখতে হানিমুনের পরিকল্পনা বাতিল প্রসঙ্গে তিনি তিনি আরও বলেছেন তাঁদের সিদ্ধান্তটি পারস্পরিক এবং আন্তরিক ছিল। তিনি জানালেন, “আমরা ২০১০ সাল থেকে তাকে অনুসরণ করে আসছি।” মহিলার কথায়, আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তির প্রতি তাদের ভালোবাসা তাঁদের নতুন জীবন শুরু করার আগে থেকেই ছিল বলে জানয়েছেন।

আরও পড়ুন: কলকাতায় ফুটবলের যুবরাজ, সকাল থেকে যুবভারতী মুখী ফুটবলপ্রেমীরা

এই দম্পতির কাছে ভারতে মেসির উপস্থিতি সামান্য কোনও ইভেন্ট ছিল না, বরং মেসির সঙ্গে সাক্ষাৎকে তাঁদের জীবনে মধুচন্দ্রিমার চেয়েও বেশি মূল্যবান বলে মনে করেছেন। মেসিভক্ত এই দম্পতির গল্প সমর্থকদের দৃষ্টি আকর্ষণ করে। অনেকেই তাঁদের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। মেসিকে নিয়ে তাঁদের আবেগ সত্যিই প্রশংসনীয়। এমন একটি দেশে মেসি এসেছেন যেখানে ফুটবল ভক্তরা তাঁদের পছন্দের তারকাকে একবার চোখের দেখা দেখবে বলে ক্যারিয়ার এবং এখন এমনকি বিবাহের পরিকল্পনাকেও গৌণ করে তুলেছেন।

G.O.A.T. ইন্ডিয়া ট্যুর ২০২৫-কে ঘিরে আবেগ এবং অটল বিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে কলকাতাজুড়ে।   লিওনেল মেসির ভক্তরা  তাঁদের  হৃদয় উজাড় করে  দিয়েছেন আর্জেন্টিনার তারকার প্রতি।  শুক্রবার মধ্যরাতে কলকাতায় পা দিয়েছেন মেসি। সকাল থেকেই যুবভারতীর সামনে উপচে পড়েছে ভিড় তারকাকে দেখার জন্য।  মেসিকে নিয়ে আরও এক ভক্ত বলেছেন, ‘মোহাব্বত হ্যায়!’ ভক্ত বলেছেন, “আমি ২০০৭ সাল থেকে মেসিকে ভালোবাসি। মহব্বত হ্যায়।” তার কাছে, মেসি কেবল একজন ফুটবলার নন একটি আবেগ।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন