আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফুটবল তারকা মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত কে?

নিজস্ব প্রতিনিধি: ভারত সফরে এসে প্রথমেই কলকাতায় পা রেখেছিলেন লিওনেল মেসি। ফুটবলের যুবরাজকে এক পলক দেখার উন্মাদনাই বদলে যায় উত্তেজনায়। আর্জেন্টিনার এই ফুটবল কিংবদন্তি মাত্র ২০ মিনিটের মধ্যেই সল্টলেক স্টেডিয়াম ছেড়ে বেড়িয়ে যান। অসন্তুষ্ট ভক্তরা প্রিয় তারকাকে এক ঝলকও দেখতে না পারায় ভাঙচুর চালান গোটা স্টেডিয়াম জুড়ে। এই ঘটনাতে গ্রেফতার করা হয়েছে মেসি ইভেন্টের প্রধান আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে বিধানগর পুলিশ। তবে জানেন কি মেসিকে ভারতের আনার নেপথ্যের কারিগর শতদ্রু দত্তকে?

ভারতজুড়ে এই অনুষ্ঠানের প্রধান আয়োজক এবং মূল উদ্যোক্তা হলেন শতদ্রু দত্ত। মেসির বহু প্রতীক্ষিত ভারতে আগমনের পেছনের ছিলেন তিনিই। মেসির ‘G.O.A.T. Tour’-এর সমস্ত প্রচারমূলক ব্যানার এবং পোস্টারের নীচে লেখা রয়েছে এই ইভেন্টগুলি ‘A Satadru Dutta Initiative’-এর অংশ হিসাবে আয়োজন করা হয়েছে। মেসির ভারত সফরের আগে সাংবাদিকদের শতদ্রু দত্ত বলেছিলেন, “১৪ বছর পর মেসি ভারতে আসছেন জেনে আনন্দের এক দুর্দান্ত পরিবেশ তৈরি হয়েছে। ভক্তদের জন্যও এটি ভালো খবর যে মেসিকে দেখার সুযোগ পাবে। ভারতের সঙ্গে ফুটবলের সংযোগ আবারও বাড়ছে। এর আগে কখনও ভারতীয় ফুটবলে এত স্পনসর আসেনি।”

জেনে নিন শতদ্রুর পরিচয়

পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিষরার বাসিন্দা শতদ্রু দত্ত। তিনি খেলার প্রচার, ইভেন্ট সংগঠন এবং জনহিতকর কাজের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি প্রথমে বিনিয়োগের ক্ষেত্রে ক্যারিয়ার শুরু করেছিলেন কিন্তু পরে খেলাধুলার প্রতি তার প্রকৃত আবেগকে অনুসরণ করার সিদ্ধান্ত নেন। তাঁর পুরো ক্যারিয়ার জুড়ে পেলে, ডিয়েগো ম্যারাডোনা এবং কাফুর মতো বিখ্যাত ফুটবল কিংবদন্তিদের ভারতে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভারতীয় ভক্তদের এই আন্তর্জাতিক আইকনদের সঙ্গে দেখা করার সুযোগ করে দিয়েছেন শতদ্রু।

শতদ্রুর সংগঠন ক্রীড়া বিপণন, সেলিব্রিটি ব্যবস্থাপনা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত। লিওনেল মেসিকে ভারতে আমন্ত্রণ জানানোর পিছনে উদ্দেশ্য ছিল ফুটবলের অন্যতম সেরা আইকনের প্রতি শ্রদ্ধা জানানো এবং ভারতীয় ভক্তদের আর্জেন্টাইন সুপারস্টারকে সামনে থেকে একটি বার দেখার সুযোগ করে দেওয়া। উদ্দেশ্যটি মহৎ এবং উচ্চাকাঙ্ক্ষী হলেও সল্টলেক স্টেডিয়ামের ঘটনা সমগ্র চিত্রকে বদলে দিয়েছে। যে সমস্ত ভক্তরা মেসিকে দেখতে পাননি একটি বারের জন্যও তাঁরা এই শতদ্রু দত্তের বিরুদ্ধে স্ক্যামের অভিযোগ এনেছে। এমনকি টাকা ফেরত দেওয়ার দাবিও উঠেছে।

অতীতে, ফুটবল আইকন পেলে এবং দিয়েগো ম্যারাডোনাকে ভারতে আনার ক্ষেত্রেও শতদ্রু দত্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইনস্টাগ্রামে একটি বার্তালাপে শতদ্রু দত্ত কিংবদন্তি পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ভারতে আনার তার ইচ্ছার কথাও বলেছিলেন। তবে, শনিবার, মেসির বহুল প্রতীক্ষিত কলকাতা সফর দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ