প্রাক্তন তৃণমূল বুথ সভাপতির দেহ উদ্ধার, শান্তিনিকেতনের মাঠে তুমুল উত্তেজনা, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাতভর নিখোঁজ ছিলেন। আর ভোর হতেই মিলল দেহ। তৃণমূল কংগ্রেস নেতার দেহ নিয়ে আজ জোর আলোড়ন পড়ে গিয়েছে। কারণ ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত তৃণমূল নেতা কর্মীদের উপর আক্রমণ নেমে আসছে। এই আবহে বীরভূমের অন্তর্গত শান্তিনিকেতনের কঙ্কালিতলায় তৃণমূল নেতার দেহ মেলায় খুনের অভিযোগ উঠতে শুরু করেছে। এই খবর পেতেই দেহ উদ্ধার করতে গিয়েছে পুলিশ। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে ওই তৃণমূল নেতাকে। কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের ধলটিকুড়ি গ্রামে প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি ছিলেন মদন লোহার।

এদিকে শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন মদন লোহার। রবিবার সকালে ধলটিকুড়ি এলাকার একটি মাঠে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। আর তারপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে রবিবার দুপুর পর্যন্ত দেহ উদ্ধার করতে পারেনি পুলিশ। মৃত মদন লোহারের বয়স ৫০ বছর। পরিবার সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি মদনবাবু। পরিবারের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনও সাড়া মেলেনি। আর রবিবার সকালে গ্রামের মাঠে মেলে তাঁর দেহ। অনেক চেষ্টায় পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

অন্যদিকে মদনের কান থেকে গড়িয়ে পড়ছিল রক্ত। এই অবস্থায় দেহ পাওয়া যাওয়ায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। যদিও শরীরের অন্য অংশে তেমন কোনও আঘাতের চিহ্ন ছিল না বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের। পরিবার অভিযোগ করেছে, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে মদন লোহারকে। মৃত্যুর সঠিক ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস না পাওয়া পর্যন্ত মৃতদেহ নিয়ে যেতে দেওয়া হবে না বলে পরিবার দাবি তুলতে থাকে। এমনকী দোষীদের দ্রুত গ্রেফতারির দাবিও জানান তাঁরা। যদিও শেষমেশ দেহ নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। নির্বাচনের আগে এই ঘটনার নেপথ্যে রাজনীতি থাকতে পারে বলে দাবি করছেন স্থানীয়রা।

এছাড়া পুলিশ সূত্রে খবর, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এই মৃত্যুর পিছনে কোনও রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত আক্রোশ ছিল সেটা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে। এই ঘটনার পর থেকে গোটা এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনায় প্রচুর মানুষ ঘটনাস্থলে জড়ো হন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত–সহ সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL

জোড়াফুল প্রতীকের শুনানিতে মমতার বাজি অভিষেক-কল্যাণ-মহুয়া

WhatsApp-এ ‘Hi’ লিখলেই জানা যাবে পিএফ ব্যালেন্স! চালু বিশেষ নম্বর

‘হাসিনার যদি কোনও ক্ষতি হয়,’ তারেক রহমানকে হুঁশিয়ারি প্রাক্তন পেন্টাগন আধিকারিকের

শিকড়ের টানে ৫০ বছর পর শান্তিপুরের রাসে ফিরলেন প্রবাসী মা ও মেয়ে

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?