আইপিএলের নিলামে দল পাবেন সাত বাংলাদেশি ক্রিকেটার?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বুধবার আবুধাবিতে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ আইপিএলের মিনি নিলাম। এখানেই নিলামে খেলোয়াড় কিনবে ১০টি ফ্র্যাঞ্চাইজি। নিলামে তোলার জন্য চূড়ান্ত করা হয়েছে ৩৫০ খেলোয়াড়ের নাম। সেই তালিকাতেই রয়েছেন ৭ জন বাংলাদেশি ক্রিকেটার। তালিকায় নাম থাকলেও বাংলাদেশের ক্রিকেটাররা নিলামে দল পাবেন কি না তা নিয়েই রয়েছে অনিশ্চয়তা।

আইপিএলের গোটা মৌসুমে সময় দেওয়া নিয়ে অনিশ্চয়তা থেকেই বাংলাদেশের দল পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। সূত্রের খবর, নিলামের আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে খেলোয়াড়দের উপস্থিতি সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। চলতি বছরে আইপিএল নিলামে সর্বোচ্চ ২ কোটি টাকা মূল্যে রয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। তা ছাড়াও রিশাদ হোসেন (৭৫ লাখ), তাসকিন আহমেদ (৭৫ লাখ), তানজিম হাসান (৭৫ লাখ), নাহিদ রানা (৭৫ লাখ), শরীফুল ইসলাম (৭৫ লাখ) ও রাকিবুল হাসান (৩০ লাখ) রয়েছেন তালিকায়।

আরও পড়ুন: ‘আমি ক্লোস্ট্রোফোবিয়ায় ভুগছি’, হেলমেট ছাড়া বাইক চালানোর জন্যে ক্ষমা চাইলেন সোহেল

এই প্রসঙ্গে উল্লেখ্য, আইপিএলের প্রতি মৌসুমে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতির হার খুব কম থাকে। কখনো ১ জন, কখনো দুজন কখনো আবার কেউই থাকে না। শেষ আইপিএল খেলায় শুরুতে বাংলাদেশি ক্রিকেটার না থাকলেও পরে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছিলেন মোস্তাফিজ । এবারেও দল পাওয়ার সম্ভাবনায় মোস্তাফিজ এগিয়ে রয়েছেন। তবে চলতি বছরে অনেকের দল পাওয়ার সম্ভাবনা কম। কারণ ১০টি দল মিলে মোট ৭৭ জন খেলোয়াড় কেনার কথা রয়েছে। এদের মধ্যে ৩২ জন বিদেশি সুযোগ পাবেন ।৩৫৯ জন খেলোয়াড়ের মধ্যে ৪০ জন খেলোয়াড় সর্বোচ্চ ২ কোটি টাকার ভিত্তি মূল্যে নিজেদের নাম তালিকাভুক্ত করেছেন, যার মধ্যে ভেঙ্কটেশ আইয়ার এবং রবি বিষ্ণোই একমাত্র ভারতীয় যারা এই তালিকায় রয়েছেন। গত নিলামে কেকেআর ২৩.৭৫ কোটি টাকা খরচ করে আইয়ারকে কিনেছিল। তবে এই অলরাউন্ডার উচ্চমূল্যের সঙ্গে খাপ খাইয়ে নিতে ব্যর্থ হন এবং এমনকি টুর্নামেন্টের মাঝপথে তাকে একাদশ থেকেও বাদ দেওয়া হয়।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর