অশোকনগরের নাবালিকা নিখোঁজ কাণ্ডে বারাসতে স্পা-তে পুলিশের হানা, মালিক সহ ১৬ জন গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, অশোকনগর: উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের নাবালিকা নিখোঁজ কাণ্ডে বারাসতে স্পা-তে পুলিশের হানা। মালিক সহ ১৬ জন গ্রেফতার।অশোকনগরে নাবালিকা মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। উত্তর ২৪ পরগনার অশোকনগর থানায়(Asoknagar P.S.) পরিবারের তরফে নাবালিকার নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অশোকনগর থানার পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে।

পুলিশি জিজ্ঞাসাবাদের সময় নাবালিকা জানায়, সে বারাসতের কাজীপাড়া এলাকার ফরচুন টাউনশিপে একটি বডি ম্যাসাজ পার্লারে কাজ করত। এই তথ্যের ভিত্তিতে রবিবার রাতে বারাসতের ফরচুন টাউনশিপে ওই বডি ম্যাসাজ পার্লারে হানা দেয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় পার্লারের ভিতরে মালিক সহ ১১ জন মহিলা ও ৪ জন পুরুষ উপস্থিত ছিল। প্রথমে পার্লারের মালিককে আটক করে বারাসত থানায়(Barasat P.S.) নিয়ে যাওয়া হয়। পরে মহিলা পুলিশের উপস্থিতিতে পার্লারের ভিতরে থাকা সকলকে আটক করে থানায় আনা হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, বডি ম্যাসাজ পার্লারের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ দেহব্যবসা চলছিল। তদন্তে জানা গেছে, এখানে কাজ করতে আসা মহিলারা বিরাটি, নিউ ব্যারাকপুর, কাজীপাড়া, হাবড়া ও অশোকনগর সহ উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে আসত। এই চক্রের মাথা কে তার খোঁজে রয়েছে পুলিশ।অশোকনগর এলাকা থেকে এর আগেও অবৈধ দেহ ব্যবসা কে কেন্দ্র করে বিক্ষোভ সংঘটিত হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অশোকনগরে আইনশৃঙ্খলার অবনতি অভিযোগ তুলে সেক্স চক্র বন্ধ করার দাবি তোলেন। অশোকনগর এলাকায় ক্রমাগত নাবালিকারা বিভিন্ন চক্রের সঙ্গে যুক্ত হচ্ছেন।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে