‘প্রাণ বাঁচাতে’ ভোটের ময়দান থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জের বিএনপি প্রার্থী, জোর ধাক্কা খালেদার দলের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে, ‘চাচা আপন প্রাণ বাঁচা’। এবার প্রাণ বাঁচাতেই ভোটের ময়দান থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে বিএনপি–মনোনীত প্রার্থী মোহাম্মদ মাসুদুজ্জামান। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের প্রাক্তন সভাপতি। আচমকা সিদ্ধান্ত বদলানোর জন্য ভোটারদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হিসাবে পরিচিত মাসুদুজ্জামান।

আগামী ১২ ফেব্রুয়ারি দেশে জাতীয় সংসদ নির্বাচনের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই দেশের বৃহত্তম দল বিএনপির তরফে দুই দফায় জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৭২ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই ভোটের প্রচারে নেমে পড়েছেন সিংহভাগ প্রার্থী। নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী মাসুদুজ্জামানও জোর কদমে প্রচার শুরু করেছিলেন। কিন্তু দেশের পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হওয়ায় লড়াইয়ের ময়দান থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন।

এদিন সাংবাদিক সম্মেলনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান সরে দাঁড়ানোর কথা ঘোষণা করে বলেন, ‘দল থেকে প্রার্থী হিসাবে নাম ঘোষণার পরে জনসংযোগ শুরু করেছিলাম। মানুষের কাছ থেকেও ব্যাপক সাড়া পেয়েছিলাম। মনে হয়েছে, ভোটারদের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কিন্তু সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও ব্যক্তিগত কারণে আমি নির্বাচন করব না। এই কারণে শহর ও বন্দরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একজন সমাজকর্মী হিসেবে আজীবন আপনাদের পাশে থাকব।’

তাঁর ওই সিদ্ধান্তে বিএনপি কর্মী-সমর্থকরা যে জোর ধাক্কা খেতে চলেছেন তা স্বকার করে নিয়ে মাসুদুজ্জামান বলে ন, ‘আমি জানি আমি কী কাজটা করতে যাচ্ছি। এ সিদ্ধান্তের কারণে আমার দলের ও শুভাকাঙ্ক্ষী অনেকের আশা–আকাঙ্ক্ষা আজ মাটি হয়ে গেল। এ সিদ্ধান্ত অনেক শক্ত করেই নেওয়া। সবার আগে পরিবার এবং নিরাপত্তা। আমি আগেই বলেছি, পরিবার থেকে বিদায় নিয়েই রাজনীতিতে এসেছি। সেখানে তাদের কোনও বাধা ছিল না। তবে সাম্প্রতিক ঘটনা ও পরিবেশ–পরিস্থিতিতে পরিবারের সদস্যরা অত্যন্ত ব্যথিত ও ভীত। এর বাইরেও আরও কিছু নিরাপত্তা ইস্যু আছে, সেটা আমি বিশদভাবে বলতে চাই না। পরিবেশটাই নেগেটিভ। এটি দলের নয়, আমার নিজের সিদ্ধান্ত।’

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে নিষিদ্ধ রণবীর সিং

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌