দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এলোপাথারি গুলিতে একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে, মালিকের দেহ আগলে সারমেয়র কীর্তি ভাইরাল

নিজস্ব প্রতিনিধি:‌ তখন অস্ট্রেলিয়ার সিডনি এলাকার বন্ডি সমুদ্রসৈকতে এলোপাথারি গুলি চলছে। বন্দুকবাজের সেই হামলা থেকে বাঁচতে মানুষ ছোটাছুটি করছে। ততক্ষণে অনেকের গায়েই গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েছেন। এই অবস্থায় একটা ভিডিও সামনে এসেছে। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কুকুর যে প্রভুভক্ত হয় সেটা এই ভিডিও’‌তে আরও একবার প্রমাণ হল। এই হৃদয় স্পর্শ করা ভিডিও এখন চর্চার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে। কারণ এই ঘটনাকে নিয়ে নেটিজেনরা নিজেদের মনের ভাব প্রকাশ করেছেন। সবাই যখন নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত তখন ওই পোষ্য সারমেয় নিজের গুলিবিদ্ধ প্রভুকে ছেড়ে নড়তে নারাজ।

ঠিক কী ঘটেছিল সেদিন?‌ গত রবিবার ইস্টার্ন সিডনিতে চলছিল হনুক্কা উৎসব। এটি ইহুদিদের বড় উৎসব বলেই পরিচিত। সেখানে বন্দুকবাজ সাজিদ আক্রম মানুষ মারতে এলোপাথারি গুলি চালায়। তাতে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। পরে আরও তিনজনের মৃত্যু হয়। মোট ১৫ জনের রক্তাক্ত দেহ গোটা সৈকতকে লাল করে দেয়। এই আবহে দেখা যায়, একটি বার্নিস মাউন্টেন কুকুর দাঁড়িয়ে রয়েছে সাহসের সঙ্গে নিজের প্রভুর দেহের পাশে। তখন কিছুদূরেই হত্যালীলায় মেতে উঠেছিল বন্দুকবাজ। আর সেই গুলির শব্দে এবং হত্যাকাণ্ড দেখে অনেকেই দৌড়ে পালাচ্ছিলেন। কিন্তু এই প্রভুভক্ত সারমেয় দেহ ছেড়ে নড়েনি। এই ভিডিও দেখে সকলেই উপলব্ধি করলেন, নিঃস্বার্থ ভালবাসা এবং আনুগত্য একেই বলে।

তারপর ঠিক কী ঘটল?‌ এই ঘটনা দেখে খোঁজ করে জানা যায় সারমেয়টির নাম মাউই। ঘটনার পর ওই সামমেয়র নিরাপত্তা ও খোঁজার উদ্যোগ নেওয়া হয়। আর আর্থার এবং কো–পেট ডিটেকটিভসের প্রতিষ্ঠাতা অ্যানি–মেরি কারি একটি প্রচারের উদ্যোগ নেন। এই উদ্যোগের মাধ্যমে সারমেয়দের ঐক্যবদ্ধ করা হয় তাঁর পরিবারে। এই কাজে এগিয়ে আসে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী, পশু উদ্ধারকারী সংস্থা এবং স্থানীয় কমিউনিটির সদস্যরা প্রভুভক্ত সারমেয়কে খুঁজে বের করার কাজ শুরু করে। কারণ এই সারমেয় মাউই’‌র মালিক সিডনিতে বন্দুকবাজের হামলায় নিহত হন। তবে অনেক খোঁজখবর করার পর ওই সারমেয়কে চিহ্নিত করা গিয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ এরপর ওই সারমেয় মাউই’‌কে নিরাপদে উদ্ধার করে নিহত ব্যক্তির স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। তখন মালিককে বাঁচাতে না পারার জন্য চোখের জল ফেলে সারমেয়টি। এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় নেটিজেনরা সারমেয়টির ভূয়সী প্রশংসা করেছেন। কর্তৃপক্ষ এবং স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে নিহত ব্যক্তির স্ত্রীর হাতে কিছু সাহায্য তুলে দেওয়া হয়েছে। এই ঘটনা মানুষজনের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। মানুষ বেইমানি করলেও কুকুর করে না বলে অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন। ট্র‌্যাজিডির মধ্যেও এমন ঘটনায় সকলে আপ্লুত।

Published by:

Share Link:

More Releted News:

অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, মারণ ব্যাধিতে আক্রান্তের কথা প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী

শুধু ইরান নয়, ভারতেও একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

৬টি অভ্যাসেই মিলতে পারে বছরে ফ্রি ফ্লাইট, জানুন কীভাবে

ভ্যাপসা গরমে স্বস্তির খবর, নির্ধারিত সময়ের আগেই বর্ষার আগমন দেশে

রাত ১১টার পর ট্রেনে ফোন চার্জ দেওয়া যায় না! জানেন কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ