রেল যাত্রীদের জন্য সুখবর, এবার ১০ ঘন্টা আগেই ওয়েটিং–আরএসি টিকিটের স্ট্যাটাস জানা যাবে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এবার বড় পদক্ষেপ করল ভারতীয় রেল। ভারতীয় রেলওয়ে প্রথম রিজার্ভেশন চার্ট তৈরির সময় সংশোধন করেছে। আর তার জেরে যাত্রীরা এখন ১০ ঘন্টা আগে থেকেই তাদের টিকিটের অবস্থা জানতে পারবেন। এই পদক্ষেপে যাত্রার ক্ষেত্রে অনিশ্চয়তা হ্রাস করতে চাইছে রেল। এমনকী এই পরিষেবায় যাত্রীদের ভ্রমণ আরও সুষ্ঠুভাবে পরিকল্পনা করতে সহায়তা করবে। এমনিতেই রেল নিয়ে বিস্তর অভিযোগ আছে। দূরপাল্লার ট্রেন দেরিতে চলা থেকে শুরু করে কনফার্ম টিকিট না পাওয়া নিয়ে যাত্রীদের মধ্যে নানা অভিযোগ শুনতে পাওয়া যায়। তার ফলে স্টেশনে এসে বিপাকে পড়েন তাঁরা। ফলে তাঁরা ক্ষোভ উগড়ে দেন রেলের অফিসে।

এই পরিস্থিতি কাটাতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। যাতে যাত্রী স্বাচ্ছন্দ্য গড়ে তোলা যায়। এবার প্রথমবারের মতো, রেলওয়ে বোর্ড চার্ট প্রস্তুতির সময়সূচি আপডেট করেছে। আগে ট্রেন ছাড়ার মাত্র চার ঘন্টা আগে রিজার্ভেশন চার্ট তৈরি করা হতো। তাতে যাত্রীদের মধ্যে যাঁরা ওয়েটিং লিস্টে থাকেন তাঁদের শেষ মুহূর্ত পর্যন্ত উদ্বিগ্ন হয়ে থাকতে হতো। প্রথম রিজার্ভেশন চার্ট এখন আগে থেকেই প্রস্তুত করা হয় (যাত্রার প্রায় ৮–১০ ঘন্টা আগে, অথবা সকালের ট্রেনের ক্ষেত্রে আগের রাতে) যাতে যাত্রীরা আরও সময় পেয়ে যান। সফর করার বেশি আগে টিকিটের তথ্য পেয়ে গেলে বিকল্প পথ ধরতে পারেন তাঁরা।

এদিকে পিএনআর স্ট্যাটাস চেক করা এবং সম্ভাব্য পরিবর্তনগুলি (আরএসি/ওয়েটিং লিস্টের টিকিট নিশ্চিতকরণ) অনেক আগেই করতে পারেন। আর চূড়ান্ত চার্টটি এখনও সফর করার ৩০ মিনিট আগে আসে। যা ভ্রমণের আরও ভাল পরিকল্পনা তৈরি করে এবং শেষ মুহূর্তের চাপ কমায়। ট্রেন সফরকারীদের জন্য এটা সুখবর বলে মনে করা হচ্ছে। এখন ট্রেনের টিকিটের রিজার্ভেশন স্ট্যাটাস ১০ ঘন্টা আগে পাওয়া যাবে বলে জানিয়ে দিয়েছে ভারতীয় রেল। সকাল ৫টা থেকে দুপুর ২টো পর্যন্ত ছেড়ে যাওয়া ট্রেনগুলির জন্য প্রথম রিজার্ভেশন চার্ট আগের দিন রাত ৮টার মধ্যে প্রস্তুত করা হবে।

অন্যদিকে আবার দুপুর ২.০১ মিনিট থেকে ১১.৫৯ মিনিট এবং দুপুর ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ছেড়ে যাওয়া ট্রেনগুলির জন্য, ট্রেন ছাড়ার সময় থেকেই প্রথম রিজার্ভেশন চার্ট প্রস্তুত করা হবে ১০ ঘন্টা আগে। আগে এই রিজার্ভেশন চার্ট মাত্র ৪ ঘন্টা আগে তৈরি করা হতো। যার জেরে যাত্রীদের শেষ মুহূর্তে অনেক ঝামেলা ও বিভ্রান্তির সম্মুখীন হতে হতো। রেলওয়ে যাত্রীদের ভ্রমণ এবং রিজার্ভেশনের অবস্থা সম্পর্কে অবহিত করে দূর–দূরান্ত থেকে আগত যাত্রীদের আগেই তথ্য প্রদানের জন্য এই পদক্ষেপ। যাত্রীদের সুবিধার্থে, চার্ট আগে থেকেই প্রস্তুত করা হবে। যাতে যাত্রীরা সহজেই তাঁদের যাত্রা পরিকল্পনা করতে পারেন।

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’