বাংলা বাণিজ্যের জন্য উপযুক্ত, ব্যবসায়ী সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলা বাণিজ্যের জন্য উপযুক্ত জায়গা। এখানে ছোট বড় বিভিন্ন বাণিজ্য রয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ব্যবসায়ী সম্মেলনে এমন কথাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ১ কোটি ৩০ লক্ষ মানুষ কর্মরত রয়েছেন। রাজ্যে ৬০ থেকে ৬৫ লক্ষ ছোট বড় ব্যবসায়ী রয়েছেন।

তিনি এদিন জিআই স্বীকৃতি নিয়ে তিনি বলেছেন, বাংলার ৩৬টি প্রোডাক্ট জিআই স্বীকৃতি পেয়েছে। তারমধ্যে রয়েছে, নকশিকাঁথা, জয়নগরের মোয়া, দার্জিলিংয়ের চা, পটচিত্র ইত্যাদি। বাংলায় যা শিল্প কৃষ্টি এবং সৃষ্টি আছে তাতে আরও জিআই ট্যাগ পেতে পারে। ৩৬ টি জি আই ট্যাগ পেয়েছে। বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমেছে। তিনি ঘোষণা করেছেন, কলকাতা ও শিলিগুড়িতে এক্সপোর্ট সেন্টার তৈরি করা হবে। বাংলায় রেজিস্টার্ড কোম্পানি প্রায় আড়াই লক্ষের বেশি। রাজ্যের ছটি ইকোনমিক করিডর তৈরি করা হচ্ছে। ইকনমিক করিডরকে ঘিরে বাংলার ব্যবসা বাড়বে। পশ্চিমবঙ্গ ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড তৈরি করা হবে। এদিন নোটবন্দির কথা বলে কেন্দ্রকে নিশানাও করেছেন তিনি। বলেছেন, নোটবন্দি করে দেশের টাকা বাড়েনি। জাতীয় গড়ের তুলনায় রাজ্যে বেকারত্বের হার অনেক কম।

তিনি আরও বলেছেন, বাংলার মতো বাণিজ্যিক পরিকাঠামো দেশের খুব কম জায়গাতে আছে। সীমিত ক্ষমতার মধ্যে যতটা সম্ভব পাশে থাকার চেষ্টা করা হবে। ব্যবসায়িক যেসকল সমস্যা রয়েছে, তার সমাধানের জন্য পশ্চিমবঙ্গ ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড থাকবে। একজায়গা থেকেই ব্যবসার সমস্যার সমাধান করা হবে।

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির