পোস্ট অফিসের এই স্কিমে মাসে জমা দিন মাত্র ৭ হাজার, পাবেন বিরাট অঙ্কের রিটার্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় সরকার জনগণের সম্পদ সুরক্ষিত রাখতে ও চাপমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিচালনা করে বেশ কয়েকটি স্কিম। এটা বলা বাহুল্য যে সরকারি স্কিমের মধ্যে এখনও দেশের অধিকাংশ মানুষ বেশি নির্ভর করে পোস্ট অফিসের স্কিমের উপর । পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) হল পোস্ট অফিসের সেরা এবং পুরনো স্কিমগুলির মধ্যে একটি। যেখানে টাকা গচ্ছিত রাখলে টাকা সুরক্ষিত থাকার ভবিষ্যৎ নিশ্চিত করা যায়। এটি সম্পূর্ণ সরকারি স্কিম হওয়ার কারণে জালিয়াতি হওয়ারও সম্ভাবনা নেই।

বর্তমানে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)-এ বার্ষিক সুদের হার প্রায় ৭.১ শতাংশ। এই স্কিমে বড় বিনিয়োগের দরকার হয় না। যদি কোনও ব্যক্তি চান তাহলে PPF-তে বার্ষিক মাত্র ৫০০ টাকা বিনিয়োগ করতে পারেন। বার্ষিক সর্বোচ্চ ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ রয়েছে। পাশাপাশি এই স্কিমে আয়কর আইনের ধারা 80C এর অধীনে কর ছাড়ও দেয়।

১৫ বছরে বড় ফান্ড তৈরি করা যায়। কীভাবে জেনে নিন…

১৫ বছর হতে হবে PPF-এর মেয়াদ
বিনিয়োগ করা যেতে পারে একেবারে বা কিস্তিতে
প্রতি বছর সর্বোচ্চ ১২টি কিস্তিতে বিনিয়োগ করা যেতে পারে
প্রতি মাসে ৭,০০০ টাকা জমা করার বিকল্প রয়েছে
৮৪,০০০ টাকা হল বার্ষিক বিনিয়োগের পরিমাণ
১৫ বছরে এই ফান্ড হবে প্রায় ২২.৭৮ লক্ষ টাকা
এর মধ্যে সুদ হিসেবে ১০.১৮ লক্ষ টাকা অন্তর্ভুক্ত থাকবে
এই স্কিম সরকারি গ্যারান্টি দ্বারা সুরক্ষিত তাই জালিয়াতির ভয় নেই

রয়েছে ঋণ এবং আংশিক টাকা উত্তোলন সুবিধা

PPF মাল্টি-বেনিফিট অ্যাকাউন্ট।
ঋণের অপশনও পাওয়া যায়
বিনিয়োগকারীরা কয়েক বছর পরে ঋণ নিতে পারবেন
এই স্কিমে প্রতি বছর ৫০০ টাকা জমা করা বাধ্যতামূলক
এই ন্যূনতম টাকা না দিলে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হতে পারে
জরিমানা দিলে আবার নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সক্রিয় করা যায়
নিয়মিত বিনিয়োগ করলে সমস্ত সুবিধা পাওয়া যায়

কখন টাকা তুলবেন

প্রথম পাঁচ বছর PPF থেকে টাকা তুলতে পারবেন না
পাঁচ বছর পরে শুধুমাত্র বিশেষ ফান্ড থেকে টাকা তুলতে পারেন
অসুস্থতা বা শিশুদের শিক্ষার ক্ষেত্রে সীমিত ত্রাণ মেলে

কেন বেছে নেবেন PPF ?

PPF-এর বিনিয়োগে ঝুঁকি কম
স্থির সুদের হার
বিনিয়োগের সম্পূর্ণ নিশ্চয়তা দেয় সরকার
কর ছাড়ে রিটার্ন বৃদ্ধি পায়
সম্পূর্ণ নিরাপদ থাকে বিনিয়োগকারীদের অর্থ

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ