Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘‌প্রেসক্রিপশন অডিট’‌ নিয়ে কড়া নির্দেশ স্বাস্থ্য দফতরের, রোগীর সুরক্ষায় বড় পদক্ষেপ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রোগীর স্বাস্থ্য সুরক্ষাই প্রধান লক্ষ্য। আর তাই রোগীদের সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়াই মূল উদ্দেশ্য বলে জানিয়ে দিল রাজ্যের স্বাস্থ্য দফতর। এবার ত্রুটিমুক্ত চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে বড় পদক্ষেপ নিল স্বাস্থ্য দফতর। রাজ্যের সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে প্রেসক্রিপশন সংক্রান্ত গুরুতর অনিয়ম রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করল স্বাস্থ্য দফতর। গত ৬ মাসে একাধিক জেলা থেকে জমা পড়া প্রেসক্রিপশনের অডিট রিপোর্ট বিশ্লেষণ করে দেখা যায়, নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিয়ম ভাঙা এখনও অব্যাহত রয়েছে। তার জেরে চিকিৎসার মান মারাত্মক প্রভাবিত হতে পারে।

এদিকে স্বাস্থ্য দফতরের পর্যবেক্ষণ, অনেক সময় চিকিৎসকদের হাতের লেখা অস্পষ্ট হওয়ায় প্রেসক্রিপশন পড়তে সমস্যা হচ্ছে। আবার বেড হেড টিকিট এবং ওপিডি প্রেসক্রিপশনে জেনেরিক নামের পরিবর্তে ব্র্যান্ড নাম ব্যবহার করা হচ্ছে। বহু প্রেসক্রিপশনে প্রভিশনাল বা ক্লিনিক্যাল ডায়াগনসিস উল্লেখ থাকছে না। তাতে বিভ্রান্তি তৈরি হচ্ছে। কদিন আগে অডিট রিপোর্ট সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, প্রেসক্রিপশনে চিকিৎসকের সম্পূর্ণ পরিচয়— স্বাক্ষর, নাম, তারিখ এবং সময় অনুপস্থিত থাকছে। এমনকী অনেক প্রেসক্রিপশনে ওষুধ সংক্রান্ত নির্দেশও অসম্পূর্ণ থাকছে। আবার ওষুধের নাম ক্যাপিটাল লেটারে লেখার সরকারি নির্দেশও মানা হচ্ছে না।

অন্যদিকে এই অডিট রিপোর্ট হাতে আসার পরই স্বাস্থ্য দফতর রাজ্যের সকল সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে কড়া নির্দেশ জারি করেছে। সেই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, প্রেসক্রিপশনে অবশ্যই স্পষ্ট ও পাঠযোগ্য হতে হবে। ব্লক বা প্রিন্টেড অক্ষরে লিখতে পারলে ভাল হয়। আর কেবল জেনেরিক নামেই ওষুধ লিখতে হবে। ব্র্যান্ড নাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। একইসঙ্গে প্রত্যেকটি প্রেসক্রিপশনে রোগ নির্ণয়, রোগীর ভিটাল তথ্য এবং সব ওষুধের সম্পূর্ণ চিকিৎসা নির্দেশিকা বাধ্যতামূলক করা হচ্ছে। সিএমওএইচ, এমএসভিপি, হাসপাতালের সুপার এবং বিএমওএইচদের স্বাস্থ্য দফতর নির্দেশ দিয়েছে, এই নির্দেশগুলি মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, গ্রামীণ হাসপাতাল, ব্লক এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দিতে হবে। যাতে তা মেনে চলা যায়।

এছাড়া স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই নির্দেশিকা কতটা পালন করা হল তা নিয়ে একটি কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক। এই নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই নিয়ে প্রত্যেকটি দফতরকে নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। যাতে এই নিয়মের লঙ্ঘন যেন না হয়। আসলে রোগীর স্বাস্থ্য পরিষেবা যাতে সঠিকভাবে দেওয়া হয় এবং এসব নিয়ে যেন কোনও অভিযোগ না ওঠে তার জন্যই এই কড়া নির্দেশ জারি করেছে স্বাস্থ্য দফতর। ‘‌প্রেসক্রিপশন অডিট’‌ বারবার করা হবে বলেও সূত্রের খবর।

‘গোবিন্দার কি পরকীয়া চলছে?’ প্রশ্ন শুনেই রেগে সঞ্চালকের মুখে স্ক্রিপ্ট ছুঁড়লেন সুনীতা

বিজেপি-কে ‘মহিষাসুর’ তকমা, ব্যারাকপুরে রাজ হারতেই চরম কটাক্ষের মুখে শুভশ্রী

প্যারাসেলিং করতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড! সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা শেয়ার তরুণীর

রুটি, লুচি নাকি পরোটা! কোনটা হজম হবে দ্রুত? জানলে অবাক হবেন

ঘুম ভাঙল কলকাতার পুলিশ কমিশনারের, বুলডোজার নিয়ে দিলেন কড়া বার্তা

তৃণমূলের হয়ে দাঁড়িয়ে হেরেছেন, এবার তাকে বড় দায়িত্ব দিল BCCI

সকালের খাবারেই লুকিয়ে ঝুঁকি! ব্রেকফাস্টের পর ‘লো সুগার’ কেন হয় জানুন

এবার বাড়িতেই বানিয়ে ফেলুন জাপানি আমের স্যান্ডউইচ, জেনে নিন পদ্ধতি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্ত্রীর সঙ্গে ঝগড়া জেরে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক, তারপর যা হল…

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের

‘ সেঞ্চুরির জন্য স্বার্থপর হতে হতো’, সঞ্জুর মন্তব্য শুনে যা বললেন গাভাস্কার-সেহবাগ