ফাঁকা ট্রেনের কামরায় যুবতীকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার সেনা জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি: শিউড়ে ওঠার মত ঘটনা। ফাঁকা রেলস্টেশনে দাঁড়িয়ে দিল ট্রেন। দাঁড়িয়ে থাকা সেই ফাঁকা ট্রেনের মধ্যে যুবতীকে টেনে নিয়ে গিয়ে এক যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক সেনা জওয়ানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে। এই খবর সামনে আসতেই ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য। যে সেনার হাতে থাকে দেশের সুরক্ষার ভার, সেই ব্যক্তিই কীভাবে ঘৃণ্য এই কাজ করতে পারলেন তা নিয়েই উঠেছে প্রশ্ন।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সাড়ে ৫ টার দিকে। রেল সূত্রে খবর ঝাড়খণ্ডের রাঁচীর একটি রেলস্টেশনে ২২ বছরের এক তরুণী বসে ছিলেন। সেই সময়ে স্টেশন ফাঁকাই ছিল। ওই সময়ে সেনাবাহিনীর বিশেষ ট্রেনটি, যা গুয়াহাটি থেকে ছেড়ে এসেছিল তা সেখানে এসে পৌঁছায়। যুবতী ট্রেনে উঠলেই অভিযুক্ত ৪২ বছরের সেনা জওয়ান সেখানে হাজির হন। তারপরেই যুবতীকে ওই ট্রেনের একটি ফাঁকা কামরায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। যুবতী চিৎকার শুরু করলে ছুটে যান আরপিএফ কর্মীরা।  ঘটনার পরেই পালানোর চেষ্টা করেন অভিযুক্ত সেনা জওয়ান। তবে লাভ হয়নি।

আরও পড়ুন: দরজায় তালা ঝুলিয়ে বিএনপি নেতার ঘরে আগুন লাগিয়ে সাত বছরের শিশুকে পুড়িয়ে মারল ইসলামি জঙ্গিরা

আরও অভিযোগ অভিযুক্ত সেনা মদ্যপ অবস্থায় ছিলেন। আরপিএফ কর্মীদের সঙ্গে তিনি মারামারি শুরু করে। এই সংঘর্ষে উভয় পক্ষই আহত হয়। রাঁচি আরপিএফ পোস্টের ওসিকে ঘটনাটি জানানো হয়। তিনি তাঁর দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। আরপিএফ অভিযুক্তকে গ্রেফতার করে জিআরপির কাছে হস্তান্তর করে। সেখানেই ওই সেনার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্তের নাম অজিত সিং, যিনি দিল্লির এমসিওতে হেড কনস্টেবল হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি প্রয়াগরাজ জেলার ছেওকি থানা এলাকার শাহপুর গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। শুক্রবার তাঁকে আদালতে হাজির করা হয়। এই মামলায় বিচারক অভিযুক্তকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ  দিয়েছেন। তবে ট্রেনের মধ্যে এই ধরনের ঘটনায় যাত্রী নিরাপত্তা বিশেষ করে মহিলাদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন।

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে