দরজায় তালা ঝুলিয়ে বিএনপি নেতার ঘরে আগুন লাগিয়ে সাত বছরের শিশুকে পুড়িয়ে মারল ইসলামি জঙ্গিরা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রত্যেকদিন বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে উঠছে। সাংবাদিককে খুন থেকে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার মতো ঘটনা সেখানে ঘটেছে। হিংসা, অগ্নিসংযোগ থেকে শুরু করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে পদ্মাপার। সেখানে বাদ যাচ্ছেন না শিশু থেকে সাধারণ মানুষ। এবার লক্ষ্মীপুরে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে খুন করার অভিযোগ উঠল। এই ঘটনায় বিএনপি নেতা বেলাল হোসেনের সাত বছর বয়সী এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এমনকী বেলাল হোসেন এবং তাঁর আরও দুই মেয়ে দগ্ধ হয়েছেন। শুক্রবার মাঝরাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক ও সূতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী।

এদিকে বাংলাদেশের সংবাদমাধ্যমের অফিস থেকে ভারতীয় দূতাবাসের উপর হামলা নামিয়ে আনা হয়েছে। এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে বাংলাদেশে শান্তি বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে। সুতরাং বাংলাদেশ যে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে সেটা স্পষ্ট হয়ে উঠেছে। তবে নিহত শিশুর নাম আয়েশা আক্তার (৭)। দগ্ধ ব্যক্তিরা হলেন বেলাল হোসেন (৫০) এবং তাঁর দুই মেয়ে বীথি আক্তার (১৭) এবং স্মৃতি আক্তার (১৪)। গুরুতর দগ্ধ অবস্থায় বীথি ও স্মৃতিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বেলাল হোসেন এখন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই অগ্নিকাণ্ডে বেলাল হোসেনের বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।

অন্যদিকে বেলাল হোসেনের পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতের খাবার খেয়ে পরিবারের সবাই যখন ঘুমিয়ে ছিলেন তখনই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ। রাত ২টো নাগাদ আততায়ীরা ঘরের দরজায় তালা লাগিয়ে বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল বলেই দ্রুত আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান অভিযোগ করেন, এটা পরিকল্পিতভাবে দরজায় তালা লাগিয়ে তারপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে।

তাছাড়া এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। এই ঘটনা নিয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার দাস বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। আর সেখানে গিয়ে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দু’‌জনের অবস্থা আশঙ্কাজনক। আগুন লাগানোর ঘটনায় তদন্ত করা হচ্ছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মহম্মদ ওয়াহিদ পারভেজ জানান, আগুনে পুড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু হয়েছে। এই অগ্নিসংযোগ নিয়ে তদন্ত চলছে।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ