ভোটার কার্ড ও খসড়া তালিকায় বাবার বদলে শ্বশুরের নাম, আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না। এখন বাংলার মানুষের মনের মধ্যে ঘিরে ধরেছে নাম বিভ্রাটের আতঙ্ক। খসড়া তালিকাতে নাম ভুল, তথ্য ভুল আসার কারণে আতঙ্কে একাধিক মানুষ আত্মহত্যা করেছেন। সেই ঘটনা ঘটল ফের একবার। বাবার নামের জায়গায় শ্বশুরের নাম আসায় আতঙ্কে আত্মঘাতী হয়েছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের কল্যাণপুরের ভাস্কর মুখোপাধ্যায় (৫৩)। পরিবারের অভিযোগ, ভোটার কার্ডে ও খসড়া তালিকাতেও বাবার নামে ভুল আসার কারণে হিয়ারিং-আতঙ্কে আত্মঘাতী হয়েছেন ভাস্কর ।

জানা গিয়েছে, ভাস্করদের আদি বাড়ি হুগলির চন্দননগরে, তবে তাঁরা বর্তমানে থাকতেন পূর্ব বর্ধমানের আউশগ্রামে। ভাস্করের ছেলে উল্লাস মুখোপাধ্যায় জানিয়েছেন তাঁর বাবা ভোটার কার্ডে তত্য ভুল নিয়ে চিন্তায় ছিলেন। কারণ কার্ডে তাঁর বাড়ির দাদুর নামের জায়গায় মামাবাড়ির দাদুর নাম উঠেছিল। ভাস্করের বাবার নাম পঞ্চানন মুখোপাধ্যায়। কিন্তু ভোটার কার্ডে বাবার নাম হিসেবে এসেছল শ্বশুর সুবিমল মুখোপাধ্যায়ের নাম। একাধিক বার ভুল তথ্য সংশোধন করতে গেলেও তা আর ঠিক হয়নি। খসড়া ভোটার তালিকাতেই একই ভুল এসেছে। এরপর থেকেই তিনি হিয়ারিং-আতঙ্কে ভুগছিলেন বলেই জানায় ছেলে।

আরও পড়ুন: প্রতিবেশীকে বাবা সাজিয়েই খসড়া তালিকায় উঠল নাম, নির্বাচন কমিশনের ভূমিকায় উঠছে প্রশ্ন

উল্লাস মুখোপাধ্যায় জানিয়েছেন তাঁর বাবা এই আতঙ্কে ভুগছিলেন যে তাঁকে যদি দেশ থেকে বের করে দেওয়া হয়। এমনকি ২০০২ সালের ভোটার তালিকাতে কারও নাম ছিল না বলেও জানিয়েছেন উল্লাস। তাতেই আরও আতঙ্ক বাড়ে। এরপরেই বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন প্রৌঢ়। খবর পেয়ে আউশগ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে