দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নয়া রেকর্ড, চলতি বছরে ৩৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছর শেষ হওয়ার আগেই সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করার হার অতীতের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। চলতি বছরে ৩৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। এই পদক্ষেপের  তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।  সৌদির ইতিহাসের ‘রক্তক্ষয়ী সময়’ হিসেবে চিহ্নিত করেছে। জানা গিয়েছে, ৩৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি টানা দ্বিতীয় বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

২০২৪ সালে মোট ৩৪৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সৌদি আরবে । ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা রিপ্রাইভের দেওয়া তথ্য অনুযায়ী এমনটাই জানা গিয়েছে।  ২০২৫ সেই সংখ্যা পৌঁছেছে ৩৪৭ জনে।  দেশটিতে এটি এক বছরে সর্বোচ্চ রেকর্ড । সংস্থাটি জানিয়েছে,  “পর্যবেক্ষণ শুরু হওয়ার পর থেকে  দেশে এটা মৃত্যুদণ্ডের সবচেয়ে রক্তাক্ত বছর”।  সর্বশেষ মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের মধ্যে মাদক সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত দুই পাকিস্তানি নাগরিক ছিলেন।

আরও পড়ুন: ‘ছায়ানট’ ও ‘উদীচি’তে হামলার ঘটনায় গ্রেফতার আনসিরুল্লাহ বাংলা টিমের ৯ জঙ্গি

জানা গিয়েছে, চলতি বছরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যদের মধ্যে একজন সাংবাদিক এবং দুই যুবক রয়েছেন যারা প্রতিবাদ-সম্পর্কিত অপরাধের সময় শিশু ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে পাঁচজন ছিলেন মহিলা। রিপ্রিভের মতে, বেশিরভাগ প্রায় দুই-তৃতীয়াংশ মারাত্মক নয় এমন মাদক-সম্পর্কিত অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। এই বিষয়ে জাতিসংঘ বলেছে সৌদির বিচার প্রক্রিয়া “আন্তর্জাতিক নিয়ম এবং মানদণ্ডের সঙ্গে অসঙ্গতিপূর্ণ”। জাতিসংঘের বিশেষ দূত মরিস টিডবল-বিঞ্জ অবিলম্বে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার, একজন তরুণ মিশরীয় জেলে, ইসাম আল-শাজলির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০২১ সালে সৌদি জলসীমায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি বলেছিলেন তাঁকে মাদক পাচারের জন্য জোর করা হয়েছিল। রিপ্রিভ জানিয়েছে যে ৯৬টি মৃত্যুদণ্ড কেবলমাত্র গাঁজার সঙ্গে সম্পর্কিত ছিল। ২০২২ সালের শেষের দিকে সৌদি কর্তৃপক্ষ স্থগিতাদেশ তুলে নেওয়ার পর থেকে মাদক-সম্পর্কিত মৃত্যুদণ্ড কার্যকরের হার বেড়েছে। জাতিসংঘের মানবাধিকার অফিস এই পদক্ষেপকে “দুঃখজনক” ঘটনা হিসাবে বর্ণনা করেছে। মাদক সংক্রান্ত অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আত্মীয়স্বজনরা বলেছেন, তাঁরা “সন্ত্রাসের” মধ্যে বাস করছেন। একজন বলেছেন, “সপ্তাহের একমাত্র সময় আমি শুক্র ও শনিবার ঘুমাই কারণ ওই দিনগুলিতে কোনও মৃত্যুদণ্ড কার্যকর করা হয় না।”

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকার হামলায় বাদ গিয়েছে পা, ঝলসেছে মুখ-ঠোঁট, প্লাস্টিক সার্জারি হবে মোজতবার

লেবানন ও ইজরায়েলের মধ্যে আরও তিন সপ্তাহ সংঘর্ষবিরতি, ইরানে পরমাণু অস্ত্র ব্য়বহার হবে না বলেও জানালেন ট্রাম্প

ট্রাম্পের মুখে ভারত ‘নরকের দ্বার’, ‘কুরুচিপূর্ণ মন্তব্য’, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ