Loading live market data...
Loading active stocks...
Connecting...

অনন্যা পান্ডের অভিনয়ের প্রশংসা অমিতাভের, শুনে যা করলেন অভিনেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি অমিতাভ বচ্চনের অনুষ্ঠান কৌন বনেগা ক্রোড়পতি ১৭-তে অংশ নিয়েছিলেন অভিনেত্রী অনন্যা পান্ডে। এসেছিলেন আরিয়ানের সঙ্গে অভিনীত ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ ছবির প্রচারে। এই ছবি চলতি বছরের ২৫ ডিসেম্বর ক্রিসমাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার সময়ে অমিতাভ বচ্চন ‘কেসরি চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালা বাগ’-এ অনন্যার দুর্দান্ত অভিনয়ের প্রশংসা করেছেন। অমিতাভের কাছ থেকে অভিনয়ের প্রশংসা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন অনন্যা পান্ডে।

মঙ্গলবার, অনন্যা কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠান থেকে একটি ক্লিপ শেয়ার করেছেন যেখানে বিগ বি তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। তখনই দেখা গিয়েছে অভিনেত্রীকে বিগ বি’র মুখে তাঁর অভিনয়ের প্রশংসার কথা শুনে আবেগপ্রবণ পড়েন। বচ্চনকে বলতে শোনা গিয়েছিল, “ওর জন্য একটা কথা বলার আছে ওর একটি সিনেমা আছে, কিশোরী যেখানে সে অভিনয় করেছে। ওই সিনেমায় অনেক বড় বড় অভিনেতা কাজ করেছেন, আর সকলেই ভালো অভিনয় করেছেন। তবে এত বড় বড় কলাকুশলীরা থাকা সত্ত্বেও অনন্যা খুব ভালোভাবে নিজের অভিনয় দক্ষতাকে ফুটিয়ে তুলেছেন।”

 

View this post on Instagram

 

A post shared by Ananya 🌙 (@ananyapanday)

অমিতাভ বচ্চনকে আরো বলতে শোনা গিয়েছে, “বেশি কিছু বলব না তবে, যেভাবে ওকে দেখানো হয়েছে সেই ভাবেই ও অভিনয় ফুটিয়ে তুলেছে। আমরা সকলেই একই পেশায় রয়েছি। আমাদের তিন মাস আগেই চরিত্র সম্পর্কে, ডায়লগ সম্পর্কে জানিয়ে দেওয়া হয়। তবে দর্শকদের কাছে অভিনয় এমন ভাবে ফুটিয়ে তুলতে হয় যেন আমরা এই ঘটনার সঙ্গে প্রথম সম্মুখীন হচ্ছে এবং এই কথাগুলো প্রথমবার বলছি।” তিনি আরও বলেন, “এটাই একটা অদ্ভুত ঘটনা। পর্দাতেই কলাকুশলীদের আসল দক্ষতা জানা যায়। সেটাই আমি তোমার মধ্যে দেখেছি।” বিগ বি’র সেই মন্তব্যে শেয়ার করে অন্যান্যা ক্যাপশনে লিখেছেন, “যেকোনো অভিনেতার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। আপনার কথাগুলো আমি চিরকাল নিজের মধ্যে যত্ন সহকারে রেখে দেব অমিত জি।”

অনন্যা এই ছবিতে দিলরিত গিলের চরিত্রে অভিনয় করেছিলেন। যিনি জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের পর ব্রিটিশদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সি.এস. শঙ্করন নায়ার যার ভূমিকায় অক্ষয় কুমার অভিনয় করেন তাঁকে সহায়তা করেছিলেন। অন্যদিকে অ্যাডভোকেট নেভিল ম্যাককিনলির চরিত্রে আর. মাধবন ব্রিটিশ রাজতন্ত্রের প্রতিনিধিত্ব করেছিলেন। কেশরী চ্যাপ্টার ২ হল কেশরী (২০১৯) এর সিক্যুয়েল, যেখানে অক্ষয় কুমার এবং পরিণীতি চোপড়া প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটির প্লটটি রঘু পালট এবং পুষ্প পালটের লেখা “দ্য কেস দ্যাট শুক দ্য এম্পায়ার” বইয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের