১৩ হাজার কোটি টাকার মাদক পাচারের বেতাজ বাদশাকে আরব থেকে দেশে আনা হল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ সিবিআই, বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যৌথ সমন্বয়ে আজ, মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহী থেকে ওয়ান্টেড পলাতক ঋতিক বাজাজকে সফলভাবে ফিরিয়ে আনা হল। দিল্লি পুলিশের মামলায় ১৩,০০০ কোটি টাকার মাদক দ্রব্য পাচার এবং সরবরাহের গুরুতর অভিযোগের জেরে ঋতিক বাজাজ ভারত থেকে পালিয়ে গিয়েছিলেন এবং পরে তাঁকে সংযুক্ত আরব আমিরশাহীতে খুঁজে পাওয়া যায়। নয়াদিল্লির মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁর অবস্থান ভৌগোলিক ট্র্যাক করা হয়েছিল। আর তার ভিত্তিতে এই আন্তর্জাতিক অভিযান শুরু হয়।

এদিকে ২০২৪ সালের অক্টোবর মাসে দিল্লি পুলিশ দিল্লি এবং গুজরাট থেকে ১৩,০০০ কোটি টাকার কোকেন, ৫০ কেজি হাইড্রোপনিক গাঁজা বাজেয়াপ্ত করে। পুলিশ তখন ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করে এবং হৃতিক বাজাজ সহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে আদালতে। দিল্লি পুলিশের অনুরোধে এবং সিবিআইয়ের সাহায্যে ইন্টারপোল চলতি বছরের ৯ অক্টোবর একটি রেড কর্ণার নোটিশ জারি করে। পরবর্তী সময়ে ব্যাংককে এনসিবির সঙ্গে সিবিআইয়ের সমন্বয়ে হৃতিক বাজাজের সংযুক্ত আরব আমিরশাহীতে পালানো নিশ্চিত করে। এনসিবি আবুধাবির সঙ্গে আরও সহযোগিতায় পলাতক বাজাজকে শনাক্ত করে।

অন্যদিকে আজ, মঙ্গলবার দিল্লি পুলিশের একটি দল সংযুক্ত আরব আমিরশাহী থেকে ঋত্বিক বাজাজকে ভারতে ফিরিয়ে নিয়ে এসেছে। আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার জন্য তাঁকে আজ নয়াদিল্লিতে নিয়ে আসা হয়েছে। তাঁকে জেরা করে আরও অনেক তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। মাদক পাচারের সঙ্গে বহুদিন যুক্ত ছিলেন এই হৃতিক বাজাজ। মাদক পাচারের একটি চক্র তৈরি করেছিলেন বাজাজ বলে অভিযোগ। সেই চক্রই গোটা পাচারের কাজ করত।

এছাড়া এই অভিযান আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে শক্তিশালী সমন্বয় এবং আন্তর্জাতিক অপরাধ দমনে ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক সহযোগিতার উপর জোর দেয়। ইন্টারপোলের মাধ্যমে জারি করা রেড কর্ণার নোটিশ বিশ্বব্যাপী পলাতকদের ট্র্যাক এবং প্রত্যর্পণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে চলেছে। আর হৃতিক বাজাজ পালিয়ে গিয়ে বেঁচে যাবেন ভেবেছিলেন। মাদক পাচারের কিংপিং বাজাজ এভাবে প্রচুর সম্পত্তির মালিক হয়েছেন। এবার সবটা সামনে নিয়ে এসে তদন্ত করা হবে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর