চাকরির প্রলোভন দেখিয়ে দিল্লিতে পাচার বাংলাদেশি মহিলাকে, তারপর….

চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতে এনে বিক্রি করে দেওয়া হল এক মহিলাকে। যিনি বাংলাদেশের কুমিল্লার বাসিন্দা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতে এনে বিক্রি করে দেওয়া হল এক মহিলাকে। যিনি বাংলাদেশের কুমিল্লার বাসিন্দা। মানব পাচারচক্রীর কবল থেকে পালিয়ে অবশেষে অসম থেকে উদ্ধার করা হলেন ওই বাংলাদেশি মহিলা। এই ঘটনায় সীমান্তপারের মানব পাচার চক্রের সক্রিয়তা ইঙ্গিত মিলেছে। ওই বাংলাদেশি মহিলার নাম রুমি আক্তার। মহিলার অভিযোগ, প্রায় দুই মাস আগে তিনি-সহ প্রায় আটজন তরুণীকে ভালো চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভারতে নিয়ে এসেছিল ঢাকার একটি চক্র। তখনও তাঁরা বুঝতে পারেনি যে, তাঁদের চাকরির প্রলোভন দিয়ে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ওই মহিলা-সহ আটজনকে পার্বত্য সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকানো হয়েছিল বলে জানা গিয়েছে। এবং তাঁদেরকে ভারতে এনে ভুয়ো পরিচয়পত্র দেওয়া হয়।

রুমির আধার কার্ডে নাম হয় ‘ঝুমা রাই’। অর্থাৎ পুলিশের চোখে ফাঁকি দিয়ে তাঁদের ভারতীয় হিসেবে দিল্লিতে পাচার করা হয়। সেখান থেকে কোনভাবে পালিয়ে যান রুমি। তিনি আরও জানান, চাকরির কথা বলে তাঁদের প্রথমে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর তাঁদের একে একে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয় অর্থাৎ ‘বিক্রি’ করে দেওয়া হয়। কয়েক দিন বন্দিদশায় থাকার পর সুযোগ বুঝে পালিয়ে যান রুমি। প্রথমে তিনি গুয়াহাটি, পরে কোচবিহারে পৌঁছে পুলিশের দ্বারস্থ হন। এবং সমস্ত কথা জানান।

যদিও পুলিশ প্রথমে তাঁকে সাহায্য করতে অস্বীকৃতি জানিয়ে ছিলেন। কেননা তাঁকে কোচবিহার থেকে অসমের ধুবড়ি জেলার গোরিপুর থানায় হস্তান্তর করা হয়। তাই তাঁর এখতিয়ার নিয়ে টানাপোড়েনের কারণে তাঁকে সাহায্য করতে অস্বীকৃতি জানান পুলিশ। থানা থেকে বেরিয়ে অসহায় অবস্থায় তিনি গোরিপুর এলাকায় ঘুরতে থাকেন। এবং অসুস্থ হয়ে পড়েন। এরপর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে নার্সিংহোমে ভর্তি করানো হলে অসম পুলিশ নিরাপত্তামূলক হেফাজতে নেয়। সংবাদমাধ্যমকে রুমি জানিয়েছেন, তাঁদের ভাল চাকরির মিথ্যা স্বপ্ন দেখানো হয়েছিল।

সেই প্রলোভন দিয়ে তাঁদের ভারতে আনা হয় এবং এখানে এনে বিক্রি করে দেওয়া হয়। কোনওভাবে পালিয়ে বেঁচেছেন তিনি। এখন বাংলাদেশে বাড়ি ফিরতে চান, সবাইকে উদ্ধারের জন্যে সাহায্য চান। এই পাচারের জন্য তাঁর কাছ থেকে প্রায় ৯৫ হাজার টাকা নেওয়া হয়েছিল। অসম পুলিশ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে রুমির বাংলাদেশি পরিচয় নিশ্চিত হয়েছে। তার সঙ্গে আর যাদের ভারতে পাচার করা হয়েছে তাদের খোঁজ চলছে। পাচারকারী নেটওয়ার্কের ভারতীয় ও বাংলাদেশি যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাটি ফের একবার সীমান্তপারে মানব পাচারের সক্রিয় ভূমিকাকে সামনে আনল।

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার