ফের ময়মনসিংহ, মুঘল রাজত্বে নির্মিত মাজারে ভাঙচুর চালাল ইসলামি জঙ্গিরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘রাজাকার’ মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় অবিরাম চলছে ইসলামি জঙ্গিদের তাণ্ডব। গত ১২ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে পোশাক কারখানার কর্মী হিন্দু যুবক দীপু দাসকে পিটিয়ে মেরে তাঁর লাশ গাছে বেঁধে পুড়িয়ে দিয়েছিল জামায়াতের সন্ত্রাসীরা। এবার সেই ময়মনসিংহেই মুঘল রাজত্বে নির্মিত শাহজাহান উদ্দিন আউলিয়ার মাজারে হামলা চালিয়ে ভাঙচুর করল কট্টরপন্থী মুসলিমরা। শুধু ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি। মাজারের ভিতরে মানুষের মল-মূত্র ও গোবরও ফেলা হয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

গত বছরের ৫ অগস্ট শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশে ইসলামি জঙ্গিদের লাগাতার হামলার মুখে পড়েছে মাজারগুলি। সিলেট সহ একাধিক জায়গায় থাকা মাজার ভেঙে গুঁড়িয়ে দিয়েছে কট্টরপন্থীরা। আর ইসলামি জঙ্গিদের ওই বর্বর হামলায় নীরব দর্শক হয়ে থেকেছেন বাংলাদেশকে তালিবান রাষ্ট্রে পরিণত করতে চাওয়া মোল্লা মুহাম্মদ ইউনূস। ফলে নখদাঁত বের করে দাপিয়ে বেড়াচ্ছে হেফাজতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামীর জঙ্গিরা। গত ১৭ মাসে দেশজুড়ে শতাধিক মাজার ও সুফি দরগাতে হামলা চালানো হয়েছে। সবচেয়ে বেশি হামলা হয়েছে ঢাকা বিভাগে। সেখানে ২৮টির বেশি মাজার ভাঙা হয়েছে। চট্টগ্রাম ও ময়মনসিংহে ১৯টি করে মাজার ও দরগায় ভাঙচুর চালানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে ময়মনসিংহের গৌরীপুরের টেঙ্গাপাড়ায় মুঘল রাজত্বে নির্মিত শাহজাহান উদ্দিন আউলিয়ার মাজারে হামলা চালায় ইসলামি জঙ্গিরা। ব্যাপক ভাঙচুর চালানো হয়। শুক্রবার সকালে মাজারে গিয়ে ভাঙচুরের ঘটনা জানতে পারেন স্থানীয় বাসিন্দারা। ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। মাজার দেখভালের দায়িত্বে থাকা সাইদুর রহমান জানিয়েছেন, তিনি প্রায় ৪০ বছর ধরে মাজারের দায়িত্বে রয়েছেন। অতীতে কখনই এমন ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেনি। মুঘল রাজত্বে মাজারটি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিবছর হাজার হাজার ভক্ত আসেন। তিনি বলেন, ‘এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি।’ ভাঙচুরের খবর পেয়েই মাজার পরিদর্শন করে গৌরীপুর থানার পুলিশ। ওসি কামরুল হাসান জানিয়েছেন, ভাঙচুরের বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার