SIR হিয়ারিংয়ের মধ্যেই CEO দফতরে তৃণমূলের প্রতিনিধি দল

Share:

নিজস্ব প্রতিনিধি : অবশেষে শুরু হয়েছে এসআইআর-র হিয়ারিংয়ের কাজ। রাজ্যেজুড়ে হিয়ারিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে একাধিক অভিযোগ নিয়ে সিইও দফতরে হাজির হয়েছেন তৃণমূলের ৩ সদস্যের দল। সিইও দফতরে গিয়েছেন শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, মলয় ঘটক। সেখানে গিয়ে তাঁরা একাধিক অভিযোগ জানাবেন। এই সময় যাতে সাধারম মানুষের কোনও সমস্যায় পড়তে না হয়, তারজন্য ডেপুটেশনও দেবেন তাঁরা।

এদিন তিনি বলেছেন, মানুষের জন্য সিইও দফতরে এসেছেন। গণতন্ত্র বহাল রাখতে কাজ করতে হবে । কিন্তু বাংলার ক্ষেত্র এটা হচ্ছে না। অন্যান্য রাজ্যে হচ্ছে। বাংলার ক্ষেত্র বিপরীত কাজ করছেন জাতীয় নির্বাচন কমিশন। প্রতিনিধি দলের অভিযোগ, কেন্দ্রীয় সরকার ভোটার ঠিক করে দিচ্ছে। ৫৫ লক্ষ মানুষের নাম বাদ গেল, সেটা পাবলিক ডোমেনে দিচ্ছে না কেনো ? BLO app কাজ করছে না, সেখানে ভোটারদের তথ্য দেয়া যাচ্ছে না । তৃণমূল বলাতে সেটা ঠিক করবেন বলেছেন সিইও । সিইও এখন থেকে কোনও উত্তর না দিতে পারলে দিল্লি থেকে লোক পাঠাক। সিইও মনোজ কুমার এর কি ভূমিকা ? প্রশ্ন তুলেছেন অরূপ বিশ্বাস।

SIR- র খসড়া তালিকা প্রকাশের পরে শনিবার থেকে শুরু হয়েছে হিয়ারিং। কলকাতার ৪টি বিধানসভা কেন্দ্রের হিয়ারিং চলছে জোসপ বিল্ডিংয়ে। এদিন ডাক পেয়েছেন চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো বিধানসভার নো ম্যাপিং তালিকায় থাকা ভোটাররা। প্রাথমিক তালিকা অনুসারে ৩২ লক্ষের কাছাকাছি ভোটারদের ডাকা হয়েছে। ভোটাররা যেন হেনস্থার শিকার না হন, সেই দাবি নিয়ে সিইও দফতরে হাজির হয়েছেন তৃণমূলের ৩ সদস্যের দল। কয়েকদিন আগেও সিইও দফতরে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। এসআইআর-র নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলেছিল তৃণমূল। একাধিক বিষয়ে কমিশনকে নিশানা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য।

SIR- র খসড়া তালিকা প্রকাশের পরে শনিবার থেকে শুরু হয়েছে হিয়ারিং। কলকাতার ৪টি বিধানসভা কেন্দ্রের হিয়ারিং চলছে জোসপ বিল্ডিংয়ে। এদিন ডাক পেয়েছেন চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো বিধানসভার নো ম্যাপিং তালিকায় থাকা ভোটাররা। প্রাথমিক তালিকা অনুসারে ৩২ লক্ষের কাছাকাছি ভোটারদের ডাকা হয়েছে।২০০২ তালিকার সঙ্গে যোগ দেখাতে না পারায় তলব করা হয়েছে। কী কারণে তাঁদের কোনও যোগ নেই। কেউ অন্যত্র কারও কাছে মানুষ হলেও সমস্যা হচ্ছে। সেটাই যাচাই করে দেখা হচ্ছে।

 

শিকড়ের টানে ৫০ বছর পর শান্তিপুরের রাসে ফিরলেন প্রবাসী মা ও আমেরিকা নিবাসী মেয়ে

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়