ভোটের মুখে এনসিপিতে বিদ্রোহ, দল ছেড়ে নির্দল হয়ে নির্বাচনে লড়ার ঘোষণা দাপুটে নেত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিএনপিকে ক্ষমতা দখল থেকে দূরে সরিয়ে রাখতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশে জোট বেঁধে ভোটে লড়ছে মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে জামায়াতের সঙ্গে জোট বাঁধার সিদ্ধান্তে এনসিপির অন্দরে গণবিদ্রোহ শুরু হয়েছে। গত ৪৮ ঘন্টায় দল ছেড়েছেন একাধিক নেতা-নেত্রী। এবার দলের হয়ে ভোটে না লড়ার কথা ঘোষণা করেছেন ঢাকা-৯ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, নির্দল প্রার্থী হিসাবেই ভোটে লড়বেন। রাতে এনসিপির এক নেতা জানিয়েছেন, ‘দল থেকে ইস্তফাও দিয়েছেন তাসনিম।’

এদিন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী- আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের তরফ থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনও নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের এবং দেশের মানুষকে প্রতিজ্ঞা করেছিলাম যে, আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই প্রতিজ্ঞা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করব।’

সম্প্রতি এনসিপির হয়ে সংসদ নির্বাচনে লড়তে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নিয়েছিলেন (ক্রাউড ফান্ডিং) তাসনিম। এনসিপির হয়ে ভোটে না লড়ার কারণে অনেকেই দান করা অর্থ ফেরত নিতে পারেন বলেও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘কিছুদিন আগে নির্বাচনী তহবিল গঠনের সময় আপনারা অনেকে অর্থ দান করেছিলেন। আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে (নির্দল হিসেবে লড়াই করা) যারা তাঁদের দান করা অর্থ ফেরত পেতে চান, তাদের প্রতি আমার শ্রদ্ধা। যারা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন তারা অর্থ ফেরত পেতে নিচে দেওয়া এই ফর্মটি পূরণ করুন: https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA
আপনাদের লেনদেন সংক্রান্ত আইডি ও ডিটেলস ভেরিফাই করার পরে অর্থ ফেরত দেওয়া হবে। আর যারা ব্যাঙ্কের মাধ্যমে চাঁদা পাঠিয়েছিলেন, তাদেরকে শিগগিরই জানাব, কী প্রক্রিয়ায় আপনাদের অর্থ ফেরত দেওয়া হবে।’ দলের শীর্ষ নেত্রীর সিদ্ধান্ত নিয়ে এনসিপির তরফে তা‍ৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

অবিশ্বাস্য ডিসকাউন্ট Samsung Ultra 5G ফোনে, ২৩ হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?

গরমে কুলিং পাউডারই একমাত্র ভরসা, নিজের অজান্তেই ত্বকের ক্ষতি করছেন?