নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: বিমান ধরতে হাতে ছিল সময়। তাই এয়ারপোর্টের রেস্তরাঁতে খেতে বসেছিলেন একই পরিবারের সদস্যরা। অর্ডার দিয়েছিলেন ভেজ বিরিয়ানি। সেই অনুযায়ী মূল্য দেওয়া হয়েছিল। কিন্তু খেতে গিয়ে পরিবারের সদস্যরা দেখলেন নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি দেওয়া হয়েছে। আর সেটা খেয়েও ফেলেছেন তাঁরা। সেই ঘটনাকে কেন্দ্র করে এয়ারপোর্টের ভিতরেই হুলস্থূল কাণ্ড বেঁধে গেল। রেস্তরাঁর কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন পরিবারের সদস্যরা।

ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরু বিমানবন্দরে। একটি পরিবার বিমানে করে অন্য়ত্র যাচ্ছিলেন। কিন্তু ফ্লাইটের সময় না হওয়ায় এয়ারপোর্টের রেস্তরাঁতে বসেই খাবার অর্ডার করেছিলেন। অর্ডার দেওয়া হয়েছিল নিরামিষ বিরিয়ানি কিন্তু তার বদলে পাতে পড়ে চিকেন বিরিয়ানি। এই বিষয়টি ধরা পড়ার পর রেস্তরাঁ কর্মীদের সঙ্গে তাদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরিবারটি খাবারের এই কথিত অদলবদলের বিষয়ে রেস্তরাঁর কর্তৃপক্ষ ও শেফের কাছে ব্যাখ্যা দাবি করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে, যখন পরিবারটি রেস্তরাঁর কর্মীদের মুখোমুখি হয় এবং তাদের অভিযোগের বিষয়ে কথা বলার জন্য ম্যানেজারকে ডাকার দাবি জানায়। খাবারে অদলবদলের অভিযোগ নিয়ে ম্যানেজার ও শেফকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি হয়। গোটা ঘটনাটি একজন নেটিজেন ভিডিও করে ভাইরাল করে দেন। তারপরেই বিষয়টি প্রকাশ্যে আসে।

আরও পডুন: বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

ভিডিওগুলিতে বিমানবন্দরের একজন কর্মীকে রেস্তরাঁর কর্মীদের জিজ্ঞাসাবাদ করতে এবং এই ঘটনাকে কেন্দ্র করে উচ্চস্বরে কথা বলতেও দেখা গেছে। তিনি বারবার তাদের ম্যানেজারকে ডাকতে বলেন এবং জানতে চান যে, নিরামিষ খাবারের অর্ডারে কীভাবে মুরগির মাংস পরিবেশন করা হল। বিষয়টি নিয়ে এয়ারপোর্টের ভিতরে থাকা রেস্তরাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে ওই পরিবারের সদস্যরা।

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

শীতকালে টবে ফলান স্ট্রবেরি! রইল সহজ ঘরোয়া টিপস

২০২ টাকার প্ল্যানে কল-ডেটার সঙ্গে ফ্রি ১ লক্ষ টাকার ইন্স্যুরেন্স! দারুণ অফার দিচ্ছে BSNL

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ