আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তৃণমূল ও বিজেপিকে পরাজিত করতে আলিমুদ্দিন স্ট্রিটে জোট নিয়ে আলোচনায় ISF নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ২০২৬ এর বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূলকে পরাজিত করতে সব রকম ত্যাগ করতে প্রস্তুত নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ(ISF)। শনিবার বিকেলে আলিমুদ্দিন স্ট্রীটে আসন্ন বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে বিমান বসু ও মোহাম্মদ সেলিমদের সঙ্গে বৈঠক করলেন আইএসএফ প্রধান ও ভাঙরের বিধায়ক(MLA Bhangar) নওশাদ সিদ্দিকী। এদিন আসন্ন বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান নওশাদ। তাঁর দাবি, তৃণমূল ও বিজেপিকে হারানোর জন্য বিরোধী ঐক্য কে আরো শক্তিশালী করার প্রয়োজন । এদিন আলিমউদ্দিনের মোজাফফর আহমদ ভবনে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও পলিটব্যুরোর সদস্য শ্রীদিপ ভট্টাচার্যের দের সঙ্গে বৈঠকে করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ও বিশ্বজিৎ মাইতি।

বৈঠকে শেষে নওশাদ জানান যে, চার মাস আগেই আসন সমঝোতা নিয়ে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং কংগ্রেস নেতৃত্বেকে নির্বাচনী জোট নিয়ে আলোচনা করার জন্য চিঠি দেওয়া হয়েছিল। কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না আসলেও বামফ্রন্টের পক্ষ থেকে সাধার্থক ভূমিকা পালন করে বৈঠকে ডাকা হয়েছিল। তিনি জানান যে, আসন্ন বিধানসভা নির্বাচনে নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে যে দলের যে আসনে রাজনীতিক শক্তি বেশি সেই আসনে সেই দলের প্রার্থী দেওয়ার প্রস্তাব তারা বৈঠকে দিয়েছেন বলে জানান নওশাদ সিদ্দিকী । তবে তার দাবি আসান সংখ্যা নিয়ে বা কোন আসনে কোন দল লড়বে, সেটা নিয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট ভাবে কোনো আলোচনা হয় নি। তবে এই রকম কোনো পরিস্থিতি তৈরি না হয়। সেখানে সমঝোতা হলে ও তার পরে শরিক দলের পক্ষ থেকে অন্য কেউ প্রার্থী দিয়ে না দেয়।

এইরকম পরিস্থিতি তৈরি হলে নিজেদের ক্ষতি হয় বলে সাফ জানান নওশাদ সিদ্দিকী। তবে তার দাবি তৃণমূল এবং বিজেপিকে পরাজিত করতে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট সব রকম ত্যাগ করতে রাজি আছে। তবে সব আসনের ক্ষেত্রে জয় পরাজয়ের নিরিখে দলের রাজনৈতিক শক্তির ওপরে ভরসা করে আসন সমঝোতা হোক বলে পরিষ্কার ভাবে জানিয়ে দেন নওশাদ সিদ্দিকী। তবে জাতীয় কংগ্রেসের অবস্থান নিয়ে দ্বিধা প্রকাশ করে তিনি জানান যে, এখন পর্যন্ত প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে চিঠি দেওয়া হলেও তাদের কাছে থেকে তারা কোনো সধার্থাক প্রতিক্রিয়া পাননি বলে জানান নওশাদ সিদ্দিকী। তার দাবি যদি সঠিক ভাবে আসন সমঝোতা হয় তাহলে জোটবদ্ধ হয়ে বিজেপি এবং তৃণমূলকে পরাজিত করার জন্য মিলেমিশে আসন সমঝোতা হওয়া অত্যন্ত জরুরি ও প্রয়োজন বলে মনে করেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ