Loading live market data...
Loading active stocks...
Connecting...

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমবার বাংলার আরএসএস শাখায়, কেন এমন সূচি শাহের?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ একেই বোধহয় বলে ঠ্যালার নাম বাবাজি। যে আরএসএস’‌কে সাইড করে মোদি–শাহের কেমিস্ট্রি তৈরি করা হয়েছিল সেটা এবার চাপের মুখে পড়েছে। বিহারে বিজেপি জিতলেও বিতর্ক পিছু ছাড়েনি। কেন্দ্রে সরকার থাকলেও তা চলছে দুটি শরিকের উপর ভর করে। আবার মোদি ম্যাজিক গোটা দেশে ফিকে হয়ে পড়ছে। এসআইআর করেও দেশের মানুষের সামনে ভিলেন হয়ে রয়েছে বিজেপি। এমনকী দেশের নানা মণীষীদের সম্পর্কে কুকথা বলে বিতর্কে জড়িয়ে পড়েছেন বহু বিজেপি নেতা–মন্ত্রীরা। এই আবহে বাংলায় ২০২৬ সালে বিধানসভা নির্বাচন রয়েছে। তাই বছরের শেষে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বাংলায় এসেই প্রথমে ছুটবেন কলকাতার আরএসএস ভবনে।

এদিকে এটা নিয়েই এখন গুঞ্জন চরমে উঠেছে। কারণ আরএসএস’‌কে আর বিজেপির লাগে না এমন বার্তা বেশ কিছুদিন ধরে দেওয়া হচ্ছিল। কিন্তু সেই অবস্থান থেকে এবার সরে আসতে হচ্ছে বিজেপিকে। অমিত শাহের এমন সূচিতেই তা প্রমাণ করছে। কেমন থাকছে সেই সূচি?‌ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমবার আরএসএসের বঙ্গ হেড কোয়ার্টার কেশব ভবনে যাবেন শাহ। সেখানে গিয়ে বৈঠক করবেন অমিত শাহ। যা আগে ভাবা যাচ্ছিল না। আগামী মঙ্গলবার মানিকতলার গোয়াবাগানে আরএসএসের বাড়িতে দু’ঘণ্টা নানা বিষয়ে জরুরি আলোচনা করবেন শাহ বলে সূত্রের খবর।

অন্যদিকে সদ্য কলকাতায় এসে কড়া ভাষায় নাম না করে বিজেপিকে ঠুকেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বিজেপির চোখ দিয়ে আরএসএস’‌কে দেখলে ভুল হবে। বিজেপির সঙ্গে আরএসএস’‌কে গুলিয়ে ফেললে ভুল হবে। আরএসএসের কোনও শত্রু নেই। আরএসএস বাংলার মণীষীদের শ্রদ্ধা ও সম্মান করে। হিন্দুদের ঐক্যবদ্ধ করাই আরএসএসের কাজ। এমন সব কথা বলেছিলেন সরসংঘচালক। আর তাতেই টনক নড়ে যায় বিজেপির। সংগঠন বড় হলে অনেকের স্বার্থে আঘাত লাগে বলেও মন্তব্য করেছিলেন মোহন ভাগবত। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতায় দাঁড়িয়ে এমন কথা বলায় স্নায়ুর চাপ বাড়ে বিজেপির। তাই বাংলায় এসে কেশব ভবন যাবেন শাহ বলেই সূত্রের খবর।

এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন বঙ্গে এসেছিলেন তখন তাঁর চপার নামতে পারেনি। ফলে বিমানবন্দর থেকেই অডিও বার্তা দিয়ে অসম চলে যেতে হয়। তাই এবার অমিত শাহ বাংলায় এসে আরএসএস’‌কে আরও সক্রিয় করার আর্জি রাখতে পারেন বলে জানা যাচ্ছে। এমনকী পাঁচ মাস কেটে গিয়েছে শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন। কিন্তু এখনও তিনি রাজ্য কমিটি গড়ে ঘোষণা করতে পারেননি। সেটা নিয়ে কেশব ভবনের সঙ্গে বিজেপি নেতৃত্বের মতানৈক্য চরমে উঠেছে বলে সূত্রের খবর। অমিত শাহের কেশব ভবন এসে সেই জটিলতা কাটাতে পারেন কিনা এখন সেটাই দেখার।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর