রাত পোহালেই নিউটাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: কথা দিয়েছিলেন। এবার সে কথা রাখলেন তিনি। আর তার জেরেই‌ প্রতীক্ষার অবসান হয়ে গেল। আগের দেওয়া কথা অনুযায়ী চলতি মাসেই শিলান্যাস হতে চলেছে নিউটাউনে প্রস্তাবিত দুর্গাঙ্গনের। আগামী ২৯ ডিসেম্বর নিউটাউনে এই দুর্গাঙ্গনের শিলান্যাস করা হবে। তারপরই শুরু হয়ে যাবে দুর্গাঙ্গন নির্মাণের কাজ। হ্যাঁ, কথা দিয়ে কথা রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিউটাউন বাসস্ট্যান্ডের বিপরীতে অ্যাকশন এরিয়া–ওয়ানে প্রায় ১৭ একরেরও বেশি জমিতে দুর্গাঙ্গন প্রকল্পের সূচনা হবে। নবান্ন সূত্রে খবর, দুর্গাঙ্গন নির্মাণে ব্যয় ধরা হয়েছে আনুমানিক ২৬১ কোটি ৯৯ টাকা।

এদিকে তিন বছর আগে দুর্গাপুজো ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড ইনট্যানজিবেল হেরিটেজ’ তকমা পায়। আর চলতি বছরের ২১ জুলাই শহিদ দিবসে ধর্মতলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, নিউটাউনে দুর্গাঙ্গন তৈরি হবে। এবার তাঁর কথা মতো কাজও শুরু হয়ে যায়। চলতি বছরের মধ্যেই দুর্গাঙ্গন তৈরির কাজ শুরু হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গত ২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, চলতি মাসেই ভিতপুজো হবে। প্রাথমিক নকশা সম্পর্কে যা জানা গিয়েছে তা হল, মূল ফটকটি তৈরি হবে একটি মন্দিরের ধাঁচে। সেখান থেকে দুদিকে সবুজ ঘাসের বুক চিড়ে মার্বেলের রাস্তা ধরে পৌঁছনো যাবে মূল মন্দিরের প্রবেশপথে।

অন্যদিকে মুখ্যমন্ত্রীর সময়মতো দুর্গাঙ্গনে পুজোর দিনক্ষণ স্থির হয়। এই শিলান্যাস এবং ভিতপুজো হতে চলেছে আগামীকাল সোমবার। নিউটাউনে হিডকোর নেতৃত্বে তৈরি হবে দুর্গাঙ্গন। শিলান্যাস অনুষ্ঠানে সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে বাংলার শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের স্থায়ী কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এখানে শিল্পকলা, ঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চা হবে। আন্তর্জাতিক স্বীকৃতির পর এমন উদ্যোগ দুর্গাঙ্গন পশ্চিমবঙ্গের ঐতিহ্যে নতুন পালক যোগ করবে। এটি মা দুর্গার নিত্যপুজোর একটি স্থায়ী আঙিনা হয়ে উঠবে বলে আশা সকলের।

এছাড়া নবান্ন সূত্রে খবর, এবার দুর্গাঙ্গন তৈরির কাজ কম সময়ের মধ্যে এগিয়ে গেল। গত অগস্টে দুর্গাঙ্গনের দরপত্র আহ্বান করে হিডকো। টেন্ডার শেষে কাজ শুরুর পর দু’‌বছরের মধ্যে দুর্গাঙ্গন তৈরি হয়েছে। ফলে সব ঠিক থাকলে ২০২৭ সালে নিউটাউনে দুর্গাঙ্গন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তারপর এটি রাজ্যের একটি বড় পর্যটন ও সাংস্কৃতিক আকর্ষণ কেন্দ্র হবে। তবে সোমবার দুর্গাঙ্গনের শিলান্যাসের পর বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া যে নেতিবাচক হবে সেটা আগেই জানেন মুখ্যমন্ত্রী। তবু মানুষের আবেগকে সম্মান দিয়ে নিজের কথা রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী।

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর