মানুষের পাশে থেকে কাজ করুন, ভার্চুয়াল বৈঠকে বিএলএ’‌দের নির্দেশ দিলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজস্ব প্রতিনিধি: আজ, রবিবার বিএলএ–২’‌দের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বিএলএ–২’‌দের প্রশংসা করেন তিনি। যেভাবে তাঁরা চাপের মুখ কাজ করেছেন তার জন্য প্রশংসা করেন ডায়মন্ডহারবারের সাংসদ। একইসঙ্গে রাজ্যজুড়ে চলছে এসআইআর শুনানি। তাই এবার থেকে শুনানি কেন্দ্রের পাশে তৃণমূলের সহায়তা শিবির করে মানুষের পাশে থাকার নির্দেশ দিলেন অভিষেক। রবিবার ১ লক্ষ ২০ হাজার বিএলএ–২’‌এর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে এসআইআর পর্বের পর খসড়া তালিকা তৈরি হয়েছে। সেই খসড়া তালিকা অনুযায়ী ৫৮ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। এখন তাঁদের শুনানি পর্ব চালাচ্ছে নির্বাচন কমিশন। সেই শুনানি পর্বে এবার তৃণমূল কংগ্রেস সহায়তা শিবির করবে। আর সেখানে বিএলএ–২’‌দের উপস্থিত থেকে মানুষের সহায়তা করতে নির্দেশ দিয়েছেন অভিষেক। এমনকী দলের নেতা–কর্মীরা যাঁরা এই কাজে ১০০ শতাংশ দেবে না তাঁদের সরে যেতে হবে। এখন একটা বড় সমস্যার সময়ে মানুষের পাশে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। কাজ না করলে পদে থাকার দরকার নেই বলেও ভার্চুয়াল বৈঠকে জানিয়ে দিয়েছেন অভিষেক।

অন্যদিকে বছরের শেষ দিনেই দিল্লি চলো’‌র ডাক দিয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ। ৩১ ডিসেম্বর দিল্লি যাবেন তিনি। আর সেখানে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন। পশ্চিমবঙ্গে ভোটার বাদ পড়েছেন ৫৮ লাখ ২০ হাজার। তার মধ্যে কতজন অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা সেটা তালিকা দিয়ে প্রকাশ করার দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার সেই জবাব চাইতেই দিল্লি যাচ্ছেন। তার আগে সমস্ত তথ্য হাতে তুলে নিতে চান অভিষেক। সেটাও বৈঠকে উল্লেখ করেন তিনি। অভিষেকের অভিযোগ, ক্রমাগত রাজ্যবাসীকে হেনস্তা করা হচ্ছে। আর তাই বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর শুনানি কেন্দ্রের কাছেই হবে তৃণমূলের সহায়তা শিবির।

এছাড়া ওই শিবির থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন তৃণমূলের নেতা–কর্মীরা। সাধারণ মানুষের হেনস্তার প্রতিবাদ জানাতে আগামীকাল সোমবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরে যাবে তৃণমূলের প্রতিনিধি দল বলে বৈঠকে জানান অভিষেক। সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজ বিএলএ–২’‌দের ভাল কাজের প্রশংসাও করেন। অভিষেকের কথায়, ‘‌আপনাদের নাম স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। মানুষের পাশে থেকে কাজ করুন।’‌

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?