বিষ্ণুপুরে ‘সেবাশ্রয়’ – ২ ক্যাম্পে অভিষেক, আবদার মেটাতে তুললেন সেলফি, মেলালেন হাত

Share:

নিজস্ব প্রতিনিধি,বিষ্ণুপুর: ডায়মন্ডহারবার লোকসভার বাসিন্দাদের কাছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সেবাশ্রায় শিবির-২ শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Avisekh Bandopadhay)। এর আগে বজবজের স্বাস্থ্য শিবির পরিদর্শন করেছিলেন অভিষেক। সোমবার বিষ্ণুপুরে সেবাশ্রয় – ২ ক্যাম্প ঘুরে দেখেন অভিষেক । সেখানে পৌঁছে কথা বলেন স্থানীয় শিবিরে উপস্থিত রোগী এবং তাদের আত্মীয়দের সঙ্গে। চিকিৎসকদের কাছেও রোগীদের সম্পর্কে তথ্য জানতে কথা বলেন অভিষেক। নাগরিকদের সুস্বাস্থ্যের লক্ষ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ডিসেম্বরে ১ তারিখ থেকে শুরু হয়েছে সেবাশ্রয়- ২ ক্যাম্প।

প্রথমবারের মতো এবারও প্রথম দিন থেকেই এই স্বাস্থ্য শিবিরকে ঘিরে উপচে পড়ছে ভিড়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে উদ্যোগ নিয়েছেন তাকে কুর্নিশ জানিয়েছেন সকলে। সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ বিষ্ণুপুরের রসপুঞ্জ পিকে হাইস্কুলে ক্যাম্প পরিদর্শনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় -২ শিবির গুলিতে যেভাবে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাতে প্রশংসায় পঞ্চমুখ সেখানে আসা রোগীর পরিবারের লোকজনেরা। ডায়মন্ডহারবারের সাংসদের এই সেবাশ্রয় কর্মসূচি শুধু বাংলায় নয়, দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক সাড়া ফেলেছে।

বিরোধী রাজ্যগুলো অভিষেকের ডায়মন্ড হারবার মডেল নকল করতে চাইছে। সোমবার সেবাশ্রয় – ২ শিবিরের বাইরে ছিল নজর কাড়া ভিড়। অভিষেককে দেখতে এবং তার সঙ্গে হাত মেলাতে সাধারণ মানুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে ন। অভিষেক চেও কাউকে নিরাশ করেনি অটোগ্রাফ থেকে সেলফি সব আবদার মিটিয়েছেন আমজনতার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত সাধারণভাবে পাশে পেয়ে আশ্বস্ত ও আপ্লুত রোগী থেকে তার পরিবারের সদস্য সহ স্থানীয় বিষ্ণুপুরের মানুষজন।

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতায় ছোট-বড় মিলিয়ে ৮৪ রথযাত্রা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামছে ২ হাজার পুলিশ

বিয়ে ভেঙে যাওয়ার হবু স্ত্রীর উপর হামলা যুবকের, মেয়েকে বাঁচাতে প্রাণ গেল মা’য়ের

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়

১৩ বছরের কিশোরের শরীরে দীর্ঘ লেজ! SSKM হাসপাতালে সফল অস্ত্রোপচার

ফ্রিজের ভিতর ‘স্বয়ম্ভু’ শিবলিঙ্গ! দর্শন পেতে আগ্রার বাড়িতে ভক্তদের ঢল

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধার কাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০