চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিধানসভায় কত আসনে পাবে বিজেপি? বড় ভবিষ্যদ্বাণী ‘‌জ্যেতিষী’‌ অমিতের

নিজস্ব প্রতিনিধি:‌ একুশের বিধানসভা নির্বাচনে ২০০ পার করার কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু সেই ভবিষ্যদ্বাণী বাস্তবায়িত হয়নি। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে ৪০০ পার করার ভবিষ্যদ্বাণী করেও তা ব্যর্থ হয়েছিল। তারও কারিগর ছিলেন অমিত শাহও। এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে আরও একবার ভবিষ্যদ্বাণী করলেন সেই অমিত শাহ। এবার অবশ্য কোনও সংখ্যা বলেননি। বরং জ্যোতিষীর মতো একটা অঙ্ক বলেছেন। যার মধ্যে দিয়ে এটা স্পষ্ট যে, এবারও এই সংখ্যা কতটা মিলবে তা নিয়ে সন্দিহান সবপক্ষই। তবে আজ, মঙ্গলবার ১২ পাতার লেখা দেখেই সাংবাদিক সম্মেলন করলেন শাহ।

এদিকে বেশিরভাগ সময়টাই অনুপ্রবেশ নিয়েই কাটিয়ে দিলেন অমিত শাহ। অথচ মতুয়াদের নিয়ে একটি শব্দও খরচ করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বরং সাংবাদিকরা প্রশ্ন করতেই অমিত শাহের জবাব, ‘‌মতুয়াদের কোনও ক্ষতি হবে না। কাউকে তাড়ানো হবে না।’‌ এসআইআর আবহে যখন মতুয়াদের নাম বাদ যাচ্ছে তখন আগাম এমন কথা কেমন করে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী?‌ উঠছে প্রশ্ন। কারণ মতুয়াদের এক লক্ষ নাম বাদ গেলে তা সহ্য করে নিতে হবে বলে জাহাজমন্ত্রী শান্তনু ঠাকুর নিজেই বলেছিলেন।

অন্যদিকে মতুয়াদের নিয়ে নয়া টোপ দিলেন শাহ। তবে এবার বিধানসভা নির্বাচনে কতগুলি আসন পাবে বিজেপি?‌ এই প্রশ্ন যখন বাংলা জুড়ে উঠছে তখন অমিত শাহ সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‌আপনারা দীর্ঘ দিন কংগ্রেসকে সময় দিয়েছেন, ৩৪ বছর বামেদের দিয়েছেন, ১৫ বছর মমতাজিকে দিলেন। আমার বিনীত অনুরোধ, এবার মোদিজির নেতৃত্বে বিজেপি সরকার বানান, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা দিন। ২০১৪ সালে ১৭ শতাংশ ভোট। ২০১৬ সালে ১০ শতাংশ ভোট। ২০১৯ সাল ৪১ শতাংশ ভোট, ১৮ আসন। ২০২১ সালে ৩৮ শতাংশ ভোট, ৭৭ আসন। ২০২৪ সালের ভোটে ৩৯ শতাংশ ভোট এবং ১২টি আসন। ২০২৬ সালে বিপুল গরিষ্ঠতা নিয়ে সরকার গড়ব। দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে বিজেপি আসছে।’‌

এছাড়া সাংবাদিকের প্রশ্নের জবাবে অমিত শাহ মতুয়াদের নিয়ে নতুন স্বপ্ন ফেরি করলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘‌মতুয়াদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। যে শরণার্থীরা পশ্চিমবঙ্গে এসেছেন, তাঁরা ভারতের নাগরিক। এটা বিজেপির প্রতিশ্রুতি। তাঁদের কেউ ক্ষতি করতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ও পারবেন না।’‌ এটাই যদি সত্যি হয় তাহলে শান্তনু ঠাকুর বিপরীত কথা বলেছেন কেন?‌ উঠছে প্রশ্ন। নির্বাচন কমিশন যখন চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি তাহলে এমন কথা স্বরাষ্ট্রমন্ত্রী বললেন কেমন করে?‌ তাহলে কি অন্য কোনও পরিকল্পনা আছে?‌ উঠছে প্রশ্ন।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৪৮ ঘন্টা আগে নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিলেন জ্ঞানেশ

নওদা বিধানসভায় নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা চরমে, নামল কেন্দ্রীয় বাহিনী

অশোকনগরে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড় তুললেন মৈথিলী ঠাকুর

মেয়ের হয়ে প্রচারে বেরিয়ে রাস্তার মাঝে যা করলেন মমতা ঠাকুর, প্রশংসা এলাকাবাসীর

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

বালি পাচার মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে সমন ইডির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ