Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাক সেনাপ্রধান আসিম মুনিরের বাড়িতে বাজল সানাই, কাদের মধ্যে বিয়ে?‌ চর্চা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বাড়িতে বেজে উঠল সানাইয়ের সুর। সোশ্যাল মিডিয়ায় এই খবর চাউর হতেই শোরগোল পড়ে যায়। কার বিয়ে?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে। পাকিস্তানের সেনাপ্রধানের মেয়ের বিয়ে বলে জানা গিয়েছে। আসিম মুনি তাঁর মেয়েকে পরিবারের মধ্যেই বিয়ে দেওয়া হয়েছে বলে চাউর হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকজন পাকিস্তানের সাংবাদিক এই কথা জানিয়েছেন। সিনিয়র সাংবাদিক জাহিদ গিশকোরির মতে, জেনারেল মুনি তাঁর মেয়ের বিয়ে তাঁর ভাগ্নে অর্থাৎ আপন ভাই কাসিম মুনিরের ছেলের সঙ্গে দিয়েছেন।

এদিকে সিনিয়র সাংবাদিক গিশকোরি জানান যে, গত সপ্তাহে রাওয়ালপিন্ডিতে বিয়ে হয়েছিল এবং এটি একটি হাই–প্রোফাইল বিয়ে হয়। কিন্তু গোপন রাখা হয়ে ছিল অনুষ্ঠান। তিনি বলেন, ‘‌বর, আবদুর রহমান, সৈয়দ কাসিম মুনিরের ছেলে এবং পাকিস্তান সেনাবাহিনীর একজন প্রাক্তন ক্যাপ্টেন যিনি পরে সামরিক কোটার মাধ্যমে সিভিল সার্ভিসে যোগদান করেছিলেন। তিনি এখন সহকারি কমিশনার হিসেবে কর্মরত।’‌ এই খবর চাউর হওয়ার পর পাকিস্তান জুড়ে ঢি ঢি পড়ে গিয়েছে। আজ, মঙ্গলবার এই খবর নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। আর বিড়ম্বনা বেড়েছে পাকিস্তান সেনাপ্রধান জেনারেলের।

অন্যদিকে সিনিয়র সাংবাদিক গিশকোরি আরও দাবি করেছেন যে, জেনারেল আসিম মুনিরের চার মেয়ে রয়েছে। আর এটি ছিল তাঁর তৃতীয় মেয়ে। যার নাম মহানুর। আরেকজন সাংবাদিক রাজা মুনিবও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর বক্তব্য, ‘এই বিয়ে আত্মীয় ভাইবোনদের মধ্যে হয়েছিল। আর উভয় পরিবারই অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।’‌ এই বিয়ে নিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, মুখে কুলুপ এঁটেছেন দুই পরিবারের সদস্যরা। এমনকী সেনাপ্রধান জেনারেলও বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

এছাড়া এই বিয়েতে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ–সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। পাশাপাশি বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত জেনারেল এবং প্রাক্তন সেনাপ্রধানও উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর। তবে সাংবাদিক গিশকোরির কথায়, সংযুক্ত আরব আমিরশাহের রাষ্ট্রপতি অনুষ্ঠানে যোগ দেননি। ৪০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। কিন্তু এই বিয়ের অনুষ্ঠান নিরাপত্তার কারণে সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল।

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

পদত্যাগ করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

‘অপারেশন সিঁদুর’ অভিযানে হাফিজ সাঈদকে রক্ষায় লড়েছিল পাক সেনা?

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী