Loading live market data...
Loading active stocks...
Connecting...

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পার্থ, প্রকাশ্যে আসবেন কবে?‌ উত্তর খুঁজছেন অনুগামীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষশেষের প্রাক্কালে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁর নাম জড়িয়েছিল। তারপর জামিন পেয়ে বাড়ি ফিরেছিলেন। আর নাকতলার বাড়িতেই পড়ে গিয়ে চোট পান একদা তৃণমূল কংগ্রেসের মন্ত্রী পার্থ। মঙ্গলবার দুপুরে তাঁকে ছুটি দেওয়া হয় বেসরকারি হাসপাতাল থেকে। নাকতলার বাড়িতে ফেরেন পার্থ। আপাতত তাঁকে কদিন বাড়িতে বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা। তাই নতুন বছরের শুরুতে প্রকাশ্যে দেখা যাবে না পার্থকে। ডিসেম্বর মাসের ৪ তারিখে বাথরুমে পড়ে গিয়ে বাঁ–হাতে চোট পান পার্থ। তাই তাঁকে ভর্তি করা হয়েছিল ইএম বাইপাসের বেসরকারি হাসপাতালে। টানা ২৫ দিন চিকিৎসাধীন থাকার পর বাড়িতে ফেরেন তিনি।

এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে তিন বছর তিন মাস ১৯ দিন জেল খেটেছেন পার্থ। গত ১১ নভেম্বর জেল থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তারপর চোট পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পার্থ। টানা ২৫ দিন হাসপাতালে তাঁর বাঁ–হাতের চিকিৎসা চলেছে। এখন হাতে ব্যান্ডেজ বাঁধা আছে তাঁর। ওই হাত দিয়ে এখন কোনও কাজ করতে পার্থকে নিষেধ করা হয়েছে। ১১ নভেম্বর বাড়ি ফিরে প্রথম দু’দিন নিজের অনুগামীদের সঙ্গে প্রকাশ্যে দেখা করেছিলেন। বিবৃতিও দিয়েছিলেন। নিজের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমের মানুষের কাছে যেতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছিলেন পার্থ।

অন্যদিকে নতুন বছরের শুরুতে সেই ইচ্ছা পূরণ হচ্ছে না পার্থর। তবে পরে নিশ্চয়ই তা হবে বলে মনে করা হচ্ছে। আর নিজের অনুগামীদের অনেকেই এবার তাঁর বাড়িতে আসতে পারেন। তখন তাঁদের সঙ্গে দেখা ও কথা হতে পারে। এখন আপাতত বাড়িতেই থাকবেন পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভায় কবে যাবেন সেটাও এখনও ঠিক হয়নি। দলের কার্যালয়ে যাবেন কিনা সেটাও এখনও ঠিক হয়নি। নিজের সম্পর্কে অনেক কথা বলার জন্য বাড়িতে বসে কিছু লেখালিখি করবেন বলে সূত্রের খবর। আবার চিঠি লেখার ইচ্ছাও আছে তাঁর।

এছাড়া পার্থর স্বাস্থ্য, চলাফেরা এবং রাজনৈতিক অবস্থান নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। শারীরিক কারণে তিনি আদালতে হাজিরা দিতে যেতে পারেননি। তবে আদালতের নির্দেশে, আগামী শুনানিতে অবশ্যই পার্থকে হাজির থাকতে হবে। না হলে তাঁর জামিনের শর্ত ভঙ্গ হবে। ইতিমধ্যেই তদন্তকারী সংস্থাকেও আদালত প্রয়োজনীয় নথি ও তথ্য জমা দিতে নির্দেশ দিয়েছে। কিন্তু তার মধ্যেই আহত হয়ে আবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন পার্থ। তবে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর তিনি আদালতের শুনানিতে হাজিরা দেন কিনা এখন সেটাই দেখার।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের