আজই শেষ সুযোগ! আধার-প্যান লিঙ্ক করেছেন তো? নয়তো গুনতে হবে মোটা জরিমানা

আপনি কি আপনার প্যান কার্ড ১ অক্টোবর, ২০২৪ এর আগে ইস্যু করেছেন? তাহলে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করিয়েছেন তো?

Share:

নিজস্ব প্রতিনিধি: আপনি কি আপনার প্যান কার্ড ১ অক্টোবর, ২০২৪ এর আগে ইস্যু করেছেন? তাহলে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করিয়েছেন তো? যদি না করান আজকেই করিয়ে ফেলুন। অবহেলা করলে চরম মূল্য চোকাতে হবে। কারণ আগামিকাল ১ জানুয়ারী, ২০২৬ থেকে দেশজুড়ে সরকারি খাতে অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। যার মধ্যে একটি, প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক, যা না করালে চরম বিপদে পড়তে পারেন। গুনতে হতে পারে মোটা টাকা জরিমানা। আজ, ৩১ ডিসেম্বর, প্যান কার্ডের সঙ্গে আধারের লিঙ্কের শেষ তারিখ। তাই হাতে এখনও সময় আছে, সুযোগ থাকতে এক্ষুনি গুরুত্বপূর্ণ কাজটি সেরে ফেলুন। অন্যথায়, আগামিকাল থেকে আপনার প্যান কার্ডটি অকেজো হয়ে যাবে। আর প্যান কার্ড ছাড়া আপনি বিভিন্ন ধরণের আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন।

ভারতীয় কর আইনের অধীনে প্যান কার্ডকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। এই বিষয়ে, আয়কর বিভাগ ৩ এপ্রিল ২০২৫ তারিখে একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছিল যে, এই ধরনের ব্যবহারকারীদের এই বছরের শেষ দিনের মধ্যে AN-Aadhaar লিঙ্ক প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তাই যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক না থাকে, তাহলে অন্যান্য সমস্ত কাজ বাদ দিয়ে অবিলম্বে এই গুরুত্বপূর্ণ কাজটি সেরে ফেলুন। অন্যথায়, ১ জানুয়ারী, ২০২৬ থেকে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। আর আয়কর আইনের ধারা ২৭২বি অনুসারে একটি অকার্যকর প্যান কার্ড ব্যবহার করা বেআইনি, এবং এটি করলে ১০,০০০ পর্যন্ত জরিমানা হতে পারে। প্যান নিষ্ক্রিয় হলে ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে আইটিআর দাখিল করা পর্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনগুলিকে বাধাগ্রস্ত হবে।

তবে দোকানে যাওয়ার দরকার নেই, আপনি বাড়িতেই আধার প্যান লিঙ্ক করাতে পারেন। তার জন্যে আপনাকে www.incometax.gov.in ওয়েবসাইটে যেতে হবে। এরপর Quick Links-এ যেতে হবে এবং Link Aadhaar-এ ক্লিক করতে হবে। নতুন উইন্ডোতে প্যান, আধার এবং মোবাইল নম্বর লিখতে হবে। এরপর ‘আমি আমার আধারের বিবরণ যাচাই করি’ অপশনটি নির্বাচন করতে হবে। নিবন্ধিত নম্বরে প্রাপ্ত OTP লিখতে হবে এবং ‘Validate’ এ ক্লিক করতে হবে। এর পরে আপনার প্যান আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে।

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’