অনন্তের ঠিকানায় পাড়ি খালেদার, চোখের জলে শেষ বিদায় লক্ষ-লক্ষ মানুষের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: লক্ষ-লক্ষ মানুষের চোখের জলে অনন্তের ঠিকানায় পাড়ি জমালেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার (৩১ ডিসেম্বর) পড়ন্ত বেলায় জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে তাঁকে। হাজির ছিলেন পুত্র তারেক রহমান-সহ পরিবারের সদস্যরা, বিএনপির বাছাই করা শীর্ষ নেতৃত্ব, ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সহ ৩২ দেশের কূটনীতিবিদরা।

দীর্ঘ অসুস্থতা শেষে গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিএনপি চেয়ারপার্সনের প্রয়াণ সংবাদে শোকস্তব্ধ হয়ে পড়েছিল গোটা দেশ। এদিন সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদার নিথর দেহ জাতীয় পতাকা মোড়ানো গাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁর ছেলে তারেক রহমানের গুলশানের বাসভবনে। শেষ বার মাকে বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

১৯৬ নম্বর গুলশানের বাড়ি থেকে খালেদার দেহ নিয়ে যাওয়া হয় মানিক মিয়া অ্যাভিনিউ। দলনেত্রী তথা জননেত্রীকে শেষ বিদায় দিতে সকাল থেকেই ঢাকার সব রাজপথ গিয়ে মিশেছিল মানিক মিয়া অ্যাভিনিউতে। তিল ধারণের জায়গা ছিল না। যে দিকেই তাকানো যাক না কেন, শুধু কালো মাথা। বেলা তিনটে বেজে পাঁচ মিনিটে খালেদার জন্য শেষ প্রার্থনা (জানাজা) পাঠ করা হয়। শেষ প্রার্থনা পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। মায়ের জন্য শেষ প্রার্থনায় খালেদা পুত্র তারেক বলেন, ‘আমি খালেদা জিয়ার বড় সন্তান। এখানে উপস্থিত সকল ভাই ও বোনেরা, আমার মা যদি কারও কাছ থেকে কোনও ঋণ নিয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি পরিশোধ করব ইনশাআল্লাহ।’

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের