“রাতে ঘুম আসে না”, অভিযোগ জানাতে সটান থানায় প্রৌঢ়, তার পর ….

Share:

নিজস্ব প্রতিনিধি, ধানতলা: ‘আমার রাতে ঘুম আসে না এর একটি বিহিত করুন ‘। এমন এক অভিযোগ নিয়ে থানায় হাজির হলেন এক ব্যক্তি। এই অভিযোগ, শুনে প্রথমে মনে হবে—এটা কি সত্যি? নাকি কোনো কমেডি শো’র স্ক্রিপ্ট! কিন্তু না— সবই নাকি একেবারে বাস্তব। বছরের শেষ দিন বুধবার সকাল সকাল নদিয়ার ধানতলা থানায়(Dahantala P.S.) পুলিশ যখন ব্যস্ত নিজের কাজে, হঠাৎ হাজির হন এক আগন্তুক। হঠাৎই চোখে পড়ে এক ভদ্রলোক হাতে কাগজের গোছা নিয়ে গুটি গুটি পায়ে থানার ভেতরে প্রবেশ করছেন । মুখে তার গভীর চিন্তার ছাপ!কর্তব্যরত পুলিশ জিজ্ঞেস করতেই ভদ্রলোক বলেন,আমি লিখিত অভিযোগ করতে এসেছি।”

পুলিশ অফিসার বলেন,— কিসের অভিযোগ?ভদ্রলোকের জবাব শুনেই চমক,“মুখে বলা যাবে না, সব লিখে এনেছি!”তারপর খুলে দেখা যায় চার পাতার অভিযোগপত্র।আর তাতেই শুরু হাসি চেপে রাখার লড়াই!অভিযোগে লেখা—“আমি ঘুমাতে গেলেই স্বপ্নের মধ্যে রেডিও বাজতে থাকে। হঠাৎ হঠাৎ হোয়াটসঅ্যাপে ভয়েস চ্যাট আসতে থাকে। ভয়ে আমার ঘুম ভেঙে যায়। ২১৯০ দিন ধরে আমি ঠিকমতো ঘুমাতে পারছি না। আর কতদিন এভাবে সহ্য করব? আপনারা একটা ব্যবস্থা নিন।”
এই অভিযোগ পড়ে থানার ভিতরে মুহূর্তেই কর্তব্যরত পুলিশ অফিসারদের প্রশ্ন— হাসব না কাঁদব?

রেডিও বন্ধ করব, না হোয়াটসঅ্যাপের(What’s App) ভয়েস চ্যাট ?সবশেষে ধানতলা থানার পুলিশ ধৈর্য ধরে ওই ব্যক্তিকে বুঝিয়ে-সুজিয়ে শান্ত করেন এবং বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেন।অভিযোগপত্র থেকে জানা যায়, অভিযোগকারীর নাম গৌতম পাল(Goutam Pal)।বাড়ি নদিয়ার দত্তফুলিয়া এলাকায়।স্বপ্নে রেডিও, ঘুমে হোয়াটসঅ্যাপ—এমন অভিযোগ আগে কখনও শোনেননি পুলিশও।নদিয়ার ধানতলা থানা বছরের শেষ দিনে সাক্ষী থাকল, এমন এক আজব, অভিযোগ পত্রের। ওই ব্যক্তি যাতে মন ক্ষুন্ন না হয়, তার অভিযোগ পত্র ডিউটি অফিসার সযত্নে রেখে দিয়েছেন। যদিও যাবার আগে ওই ব্যক্তি বারবার বলে গেছেন তার সঙ্গে কেন এমন ঘটছে তার তদন্ত করুক পুলিশ। কারণ প্রশাসন পুলিশ মানুষের অভিযোগের তদন্ত করার জন্য নাকি আছে। তিনি তদন্ত হবে এই আশা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।

আজ থেকেই বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩