বাংলাদেশে ফের এক হিন্দু প্রৌঢ়কে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা ইসলামি জঙ্গিদের

Share:

 নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: মোল্লা ইউনূসের জমানায় বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার সব সীমা লঙ্ঘন করে গিয়েছে। এবার শরীয়তপুরে খোকন দাস নামে ৫৫ বছর বয়সী এক হিন্দু প্রৌঢ়কে মারধর করার পরে গায়ে পেট্রল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা চালাল ইসলামি জঙ্গিরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ নিয়ে শুধু ডিসেম্বরেই চার হিন্দুর উপরে নৃশংস অত্যাচারের ঘটনা ঘটেছে। তার মধ্যে তিন জন প্রাণ হারিয়েছেন। একজন গুরুতর জখম হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পর পর আক্রমণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন হিন্দুরা। যদিও তদারকি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন হিন্দুদের উপরে লাগাতার হামলাকে বিচ্ছিন্ন ঘটনা আখ্যা দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলইয়ের বাসিন্দা পরেশ দাসের ছেলে খোকন দাস।   দীর্ঘদিন ধরে তিনি উপজেলার কেউরভাঙ্গা বাজারে একটি ওষুধের দোকান চালাচ্ছিলেন। প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন খোকন। বাড়ির কাছাকাছি পৌঁছালে তাঁকে ঘিরে ধরে ইসলামি জঙ্গিরা। তার পরে শুরু হয়ে বেধড়ক মারধর। রাস্তায় ফেলে চলে কিল-চড়, ঘুষি। এমনকি ছুরি দিয়েও আঘাত করা হয়। প্রাণ ভিক্ষা চেয়ে আকুল আর্তি জানান তিনি। যদিও তাতে কর্ণপাত করেনি জঙ্গিরা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে এবং সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেয়। একপর্যায়ে খোকন হামলাকারীদের চিনে ফেললে তার শরীর ও মুখে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা করা হয়। এসময় খোকনের  চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খোকনের স্ত্রী সীমা দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার স্বামীর শরীরে আগুন জ্বলছে। মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। যারা এই হত্যাচেষ্টার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই। এই হামলার বিষয়ে পালং মডেল থানার ওসি শাহ আলম সংবাদমাধ্যমকে বলেন, বাড়ি ফেরার পথে ওষুধ ব্যবসায়ী খোকন দাসের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়। তিনি হামলাকারীদের চিনে ফেলায় তাকে কুপিয়ে ও কেরোসিন জাতীয় তরল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশ-ই মহম্মদের বাংলাদেশ শাখা ইনকিলাব মঞ্চের প্রধান শরিফ ওসমান হাদির মৃত্যুর পরেই হিন্দুদের নিশানা করে চলেছে ইসলামি জঙ্গিরা। গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অপবাদে স্থানীয এক পোশাক কারখানার কর্মী দীপুচন্দ্র দাসকে পিটিয়ে মেরে ফেলে ইসলামি জঙ্গিরা। তার পরে তাঁর নিথর দেহ উলঙ্গ করে গাছে বেঁধে ফের পেটানো হয়। শেষে পেট্রল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়। পুরো ঘটনা ঘটে পুলিশের চোখের সামনে। ওই নৃশংস ঘটনার কথা জানাজানি হতে বাকরুদ্ধ হয়ে যায় গোটা বিশ্ব। এর পরে গত ২৫ ডিসেম্বর চাঁদাবাজির মিথ্যা অভিযোগে পাংশার হিন্দু যুবক অমৃত মণ্ডলকে পিটিয়ে মারা হয়। কয়েক দিন আগে এক হিন্দু আনসার সদস্যকে গুলি করে হত্যা করে তারই এক সহকর্মী।

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের