চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মোল্লারা হঠো’ আন্দোলনে অগ্নিগর্ভ ইরান, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ২ বিক্ষোভকারী

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ক্রমশই ছড়িয়ে পড়ছে সরকার বিরোধী আন্দোলন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিনেই ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ নিয়ে গত ৪৮ ঘন্টায় তিন জন প্রাণ হারালেন। তার মধ্যে দুইজন বিক্ষোভকারী ও একজন নিরাপত্তা আধিকারিক।

মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞার জেরে গত কয়েক মাস ধরেই প্রচণ্ড চাপে পড়েছে ইরানের অর্থনীতি। গত সেপ্টেম্বরের শেষের দিকে রাষ্ট্রপুঞ্জের তরফে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়। তার জেরে হুড়মুড়িয়ে পড়ছে রিয়ালের দাম। ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হয়েছে। গত সপ্তাহেই জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সাধারণ মানুষ। ইরানের শাসনক্ষমতায় থাকা আয়াতুল্লা আলি খামেইনি-সহ মোল্লাতন্ত্রের শীর্ষ আধিকারিকদের ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবি জানিয়ে চলছে। গত মঙ্গলবারই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় বেশ কয়েকটি প্রস্তাব দেন।

যদিও তাতে সন্তুষ্ট নয় বিক্ষোভকারীরা। গতকাল বর্ষ বিদায়ের দিনে অর্থা‍ৎ বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানী তেহরানের রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন পড়ুয়ারা। পাশাপাশি ইসফাহান, ইয়াজদ ও জানজান শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইরানি সংবাদমাধ্যম ‘ফার্স নিউজ’ জানিয়েছে, ‘বৃহস্পতিবার বছরের প্রথম দিনেই সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশের একাধিক শহর। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষও ঘটে। রাজধানী তেহরান থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দক্ষিণে লরদেগান শহরে সংঘর্ষ, পাথর বৃষ্টি ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে দুই বিক্ষোভকারী মারা যান।’

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ