নতুন বছর শুরু হয়েছে ১১১ অ্যাঞ্জেল নম্বর দিয়ে, যা বদলে দিতে পারে আপনার ভাগ্য!

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়:  ২০২৫এর অনেক দুর্ঘটনাকে কাটিয়ে বিশ্ববাসী স্বাগত জানিয়েছে ২০২৬-কে। তবে জানেন কী, এক অত্যন্ত বিরল ও তাৎপর্যপূর্ণ সংখ্যাগত সংযোগ নিয়ে শুরু হয়েছে এই নতুন বছর? সংখ্যাতত্ত্ব বা বৈদিক নিউমেরোলজি অনুযায়ী, ২০২৬ সালের মোট যোগফল দাঁড়ায় ২+০+২+৬ = ১০, যার মূলাঙ্ক ১। এই ‘১’ সংখ্যাটিকে সংখ্যাতত্ত্বে সূর্যের প্রতীক হিসেবে ধরা হয়, যা শক্তি, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও নতুন সূচনার ইঙ্গিত বহন করে। সেই কারণে জ্যোতিষশাস্ত্রে ২০২৬ সালকে ‘সূর্যের বছর’ হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

আরও বিস্ময়কর বিষয় হল—বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬। এখানে তারিখ (১), মাস (১) এবং বছরের মূলাঙ্ক (১) একত্রিত হয়ে তৈরি হয়েছে ১১১ সংখ্যা। নিউমারোলজিতে একে বলা হয় ‘অ্যাঞ্জেল নাম্বার’। জ্যোতিষবিদদের মতে, এই সংখ্যা নিছক কাকতালীয় নয়; বরং এটি শক্তিশালী ও শুভ বার্তার বাহক।

সংখ্যাতত্ত্ব অনুসারে, অ্যাঞ্জেল নাম্বার ১১১ ইতিবাচক শক্তি, নতুন অধ্যায়ের সূচনা এবং বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে। নতুন বছরের প্রথম দিনেই এই সংখ্যার উপস্থিতি মানুষের জীবনে উন্নতি, আত্মবিশ্বাস এবং সৌভাগ্যের সম্ভাবনা জোরালো করেছে।

প্রথমত, আর্থিক দিক থেকে ১১১ অত্যন্ত শুভ সঙ্কেত দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হতে পারে। সাধারণ মানুষের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং অপ্রত্যাশিত অর্থলাভেরও সম্ভাবনা প্রবল। এছাড়া শেয়ার বাজারেও ইতিবাচক প্রবণতা দেখা যেতে পারে। এমনকি এটিকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ‘থ্রি হোয়াইট সোলজার্স’-এর সঙ্গে তুলনা করা হচ্ছে, যা বাজারে ঊর্ধ্বগতির বার্তাবাহক।

দ্বিতীয়ত, এই নতুন বছরে স্বাস্থ্যক্ষেত্রেও আশাব্যঞ্জক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দীর্ঘদিন ধরে চোখ, হাড়, হৃদযন্ত্র ও পাচনতন্ত্র সংক্রান্ত যে সমস্যাগুলিতে মানুষ ভুগেছে, সেগুলি থেকে স্বস্তি পাওয়া যেতে পারে। চিকিৎসা ব্যয় অনেকাংশে কমবে এবং শিশু ও প্রবীণদের স্বাস্থ্যের প্রভূত  উন্নতি লক্ষ্য করা যাবে।

তৃতীয়ত, ২০২৬ সালে মানুষের আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি পাবে। এর ফলে কর্মজীবনে অগ্রগতি, সামাজিক সম্মান এবং ব্যক্তিত্বের দৃঢ়তা বাড়বে। দীর্ঘদিনের প্রচেষ্টার ফল পাওয়ার সম্ভাবনাও প্রবল।

সবশেষে বলা বাঞ্চনীয় যে, প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও ১১১ অত্যন্ত শুভ বার্তা বহন করছে। অবিবাহিতদের জীবনে নতুন প্রেম আসতে পারে, আর দাম্পত্য জীবনে বোঝাপড়া ও ভালোবাসা আরও গভীর হবে। নবজাতকদের জন্যও এই বছর অত্যন্ত শুভ হবে। সব মিলিয়ে, অ্যাঞ্জেল নাম্বার ১১১ নতুন বছর ২০২৬-কে আশার আলো, উন্নতি ও ইতিবাচক পরিবর্তনের মূর্ত প্রতীক হিসেবে তুলে ধরছে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন