নতুন বছরে সাফল্যের শিখরে ‘P’ নামের জাতকরা! পদোন্নতি ও বিদেশ যাত্রার প্রবল যোগ, হবে অর্থবৃষ্টি

২০২৬ সালে রাহু তাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবেন। যার ফলে, যারা দীর্ঘদিন ধরে ঋণ, আদালত মামলা বা অন্যান্য আইনি সমস্যায় ভুগছেন তারা ধীরে ধীরে স্বস্তি পাবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়েছে ২০২৬। মানুষের নতুন আশা এবং সুযোগ নিয়ে শুরু হয়েছে নতুন বছর। তবে নতুন বছর কেমন যাবে, সেই মঙ্গল কামনায় মানুষ বর্তমানে ধর্মীয় স্থান পরিদর্শন করছে। জ্যোতিষীদের কাছে যাচ্ছেন। তবে আজ আমরা আপনাদের জানাব, ২০২৬ ‘P’ অক্ষর দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিদের কেমন যাবে? জ্যোতিষীরা বলছেন, ‘P’ অক্ষরের মানুষের জন্যে ২০২৬ খুবই বিশেষ হতে চলেছে। গ্রহের গতিবিধির জন্যে তাঁরা এ বছর সংগ্রাম কাটিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। আর্থিক পরিস্থিতি, কেরিয়ারের উন্নতি হবে। সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাবেন।

২০২৬ সালে রাহু তাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবেন। যার ফলে, যারা দীর্ঘদিন ধরে ঋণ, আদালত মামলা বা অন্যান্য আইনি সমস্যায় ভুগছেন তারা ধীরে ধীরে স্বস্তি পাবেন। শত্রুদের থেকে মুক্তি পাবেন। মুলতুবি থাকা বিষয়গুলিও সমাধান হবে। সব জায়গায় ভাল সুবিধা পাবেন। এছাড়া কেতু সারা বছর ধরে ‘P’ অক্ষরের লোকেদের দ্বাদশ ঘরে অবস্থান করবে, যার ফলে তারা আধ্যাত্মিকতার দিকে আরও ঝুঁকবেন আগের তুলনায় আরও শান্ত এবং জ্ঞানী বোধ করবেন। উপাসনা এবং প্রার্থনার প্রতি তাদের মনোযোগ বৃদ্ধি পাবে। ধর্মীয় তীর্থযাত্রায়ও যেতে পারেন। অন্যদের সাহায্য করার আকাঙ্ক্ষাও বৃদ্ধি পাবে। এছাড়া শনি এই ব্যক্তিদের সপ্তম ঘরে থাকবে, তাই সম্পর্কের ক্ষেত্রে সাবধানতা হওয়া উচিত। আপনি যদি বিবাহিত হন, তাহলে ছোটখাটো বিষয়ে স্ত্রীর সঙ্গে আপনার তর্ক হতে পারে।

আপনি মাঝে মাঝে রেগেও যেতে পারেন। এছাড়া ২০২৬ সালে, যাদের নাম ‘P’ দিয়ে শুরু হবে তাদের বৃহস্পতি দশম ঘরে অবস্থান করবে এবং জুনের পরে একাদশ ঘরে প্রবেশ করবে। এই পরিবর্তন ১২ বছর পর ঘটছে, তাই এটি খুবই শুভ। কেরিয়ারে উন্নতির সুযোগ রয়েছে। চাকরি পরিবর্তন, পদোন্নতির সুযোগ রয়েছে। পাশাপাশি নিজের ব্যবসা শুরু করার কথা ভাবতে পারেন। এই বছরটি আর্থিক দিক থেকেও শক্তিশালী হবে। ২০২৬ সালে P নামের ব্যক্তিরা, যাঁরা অবিবাহিত তারা তাদের জীবনে বিশেষ কাউকে খুঁজে পাবেন।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন