চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আমেরিকায় উদ্ধার ভারতীয় মহিলার দেহ, প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: আমেরিকায় নববর্ষের আগের দিন থেকে নিখোঁজ ছিলেন ২৭ বছর বয়সী এক ভারতীয় মহিলা। উদ্ধার করা হয়েছে তাঁরই ক্ষতবিক্ষত দেহ। মহিলাকে মেরিল্যান্ডে তাঁর প্রাক্তন প্রেমিকের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

হাওয়ার্ড কাউন্টি পুলিশ জানিয়েছে, নিহতের নাম নিকিতা গোদিশালা, তিনি একজন ডেটা এবং স্ট্রেটেজি অ্যানালিস্ট, মৃত মহিলা এলিকট সিটির বাসিন্দা। মহিলার মৃতদেহ তাঁর প্রাক্তন প্রেমিক ২৬ বছর বয়সী অর্জুন শর্মার মালিকানাধীন একটি অ্যাপার্টমেন্টে পাওয়া গিয়ছে। তদন্তকারীরা প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে প্রথম এবং দ্বিতীয় ডিগ্রি উভয় ধরণের খুনের অভিযোগে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তদন্তকারীদের মতে, অর্জুন শর্মা ২ জানুয়ারী পুলিশের কাছে একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন। সেই সঙ্গেই পুলিশকে আরও জানিয়েছিলেন ৩১ ডিসেম্বর মেরিল্যান্ড শহরের তাঁর অ্যাপার্টমেন্টে নিকিতাকে শেষবার দেখেছিলেন।

আরও পড়ুনঃ দিল্লি দাঙ্গা মামলায় শরজিল ইমাম-খালিদ উমরকে জামিন দিল না সুপ্রিম কোর্ট

গোয়েন্দারা ৩ জানুয়ারী ওই একই অ্যাপার্টমেন্টে তল্লাশি চালায় এবং মৃত অবস্থায় গোদিশালাকে উদ্ধার করে। তাঁর দেহে মেলে ছুরির আঘাতের চিহ্ন। পুলিশ জানিয়েছে, অর্জুন শর্মা নিকিতার নিখোঁজ হওয়ার খবর দেওয়ার দিনই ভারতে পালিয়ে যান। তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান  ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭ টার পরে  অর্জুন নিকিতাকে  হত্যা করেন। তদন্ত চলছে এবং  এই মুহূর্তে খুনের কোনও উদ্দেশ্য জানা যায়নি। হাওয়ার্ড কাউন্টি পুলিশ জানিয়েছে যে তারা এখন প্রাক্তন প্রেমিককে খুঁজে বের করতে এবং  গ্রেফতার করতে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার  সঙ্গে কথা বলছে।

ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে,    নিকিতা গোদিশালার পরিবারের সঙ্গে যোগাযোগ  করা হয়েছে এবং সম্ভাব্য সকল  সহায়তা করা হচ্ছে।  প্রসঙ্গত,  মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে যা গুরুতর ফৌজদারি মামলায় সহযোগিতার অনুমতি দেয়, যদিও এই ধরনের কার্যক্রমে সাধারণত আদালতের পর্যালোচনা এবং কূটনৈতিক সমন্বয় জড়িত থাকে।

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ