আমেরিকায় প্রেমিকাকে খুন করে ভারতে পালিয়ে এসেও হল না শেষরক্ষা, গ্রেফতার প্রাক্তন প্রেমিক

Share:

নিজস্ব প্রতিনিধি:   প্রেমিকাকে খুন করে ভারতে পালিয়ে এসেছিলেন বছর ২৬-এর যুবক। তবে গা ঢাকা দিয়েও হল না শেষ রক্ষা। ইন্টারপোল পুলিশ তামিলনাড়ুতে থেকে গ্রেফতার করেছে অভিযুক্তকে। যিনি আমেরিকায় তাঁর বান্ধবীকে  খুন করার পর  স্থানীয় পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি দায়ের করার পর ভারতে পালিয়ে এসেছিলেন।

অভিযুক্ত অর্জুন শর্মা  তাঁর  প্রেমিকা  নিকিতা রাও গোদিশালা (২৭) কে  খুন করে  বলে অভিযোগ উঠেছে। যিনি মেরিল্যান্ডে বসবাসকারী একজন ভারতীয়-আমেরিকান ডেটা বিশ্লেষক ছিলেন। খুনের পর, অর্জুন শর্মা হাওয়ার্ড কাউন্টি পুলিশের কাছে গিয়ে দাবি করেছেন যে নববর্ষের আগের দিন থেকেই নিকিতা  নিখোঁজ হয়েছিলেন। তদন্তকারীরা পরে জানতে পারেন যে শর্মা যেদিন নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন, সেদিনই তিনি ভারতে যাওয়ার জন্য বিমান সফর করেন। মেরিল্যান্ডের কলম্বিয়ার টুইন রিভারস রোডে অর্জুন শর্মার বাসভবনের জন্য তল্লাশি চালানোর পর পুলিশ অ্যাপার্টমেন্টের ভিতরে গোদিশালার মৃতদেহ খুঁজে পায়। তার পরেই অর্জুন শর্মার বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। মার্কিন ফেডারেল সংস্থাগুলি দেশ থেকে পালিয়ে যাওয়ার অর্জুন শর্মাকে খুঁজে বের করার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পর তাকে তামিলনাড়ুতে গ্রেফতার করা হয়। তাকে আমেরিকায় ফেরানো হবে বলেই সূত্রের খবর।

পুলিশের দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে মৃত তরুণীর শরীরে একাধিক ছুরির  আঘাতের ক্ষত ছিল। মৃতদেহ উদ্ধারের পর, হাওয়ার্ড কাউন্টি পুলিশ শর্মার বিরুদ্ধে প্রথম এবং দ্বিতীয় ডিগ্রি হত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে। অপরাধের পিছনের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় বলেই জানা গিয়েছে। মেরিল্যান্ডের এলিকট সিটিতে বসবাসকারী নিকিতা গত বছরের ফেব্রুয়ারি থেকে ভেদা হেলথ-এ ডেটা এবং স্ট্র্যাটেজি বিশ্লেষক হিসেবে কাজ করছিলেন। এই ঘটনার পর আমেরিকার থাকা ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে নিকিতার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।


 

আগামী ৯ দিন তপ্ত গরমে পুড়বে পৃথিবী, ৪ রাশির জাতকদের হঠাৎ ভাগ্য বদল

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা