অভিষেকের কপ্টারে অনুমতি নিয়ে বিভ্রান্তি, ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি : রামপুরহাটে সভা করতে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নির্দিষ্ট সময়ে বেহালা ফ্লাইংক্লাবে পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু হেলিকপ্টার ওড়ায় অনুমতি দেওয়া হয়নি। এই নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আকাশপথে যাওয়ার সময় বাধা দেওয়া হয় তাঁকে।  এখানেই বিজেপির ষড়যন্ত্র বলে অভিযোগ করেছে তৃণমূল। অবশেষে দীর্ঘ সময় কাটিয়ে হেলিকপ্টার ওড়ায় অনুমতি দিয়েছে DGCA। চূড়ান্ত টানাপোড়েনের পরে রামপুরহাটের উদ্দেশ্যে গেলেন তিনি।

মঙ্গলবার নির্দিষ্ট সময়ে বেহালা ফ্লাইং ক্লাবে নির্ধারিত সময়েই পৌঁছে যান অভিষেক। কিন্তু অনুমতি না মেলায় দীর্ঘ ক্ষণ অপেক্ষা করতে হয় তাঁকে। কথা কাটাকাটি,তর্কাতর্কিও হয় বলে খবর। শেষে অনেকটা দেরিতেই অভিষেকের হেলিকপ্টার ওড়ার অনুমতি পায়। উড়ানের জটিলতার মুখে পড়ে বেশ অনেকক্ষণ দেরি হয়। রামপুরহাটে তাঁর সভা করার কথা রয়েছে।

বুধবার বীরভূমে ‘রণ সংকল্প সভা’ কর্মসূচি রয়েছে অভিষেকের। রামপুরহাটের বিনোদপুর মাঠে সভা করার কথা রয়েছে। বেলা সওয়া ১২টা নাগাদ তারাপীঠের চিলারমাঠে নামার কথা ছিল তাঁর হেলিকপ্টারের। তারাপীঠের মন্দিরে পুজো দিয়ে অভিষেক সভাস্থলে পৌঁছবেন বলে ঠিক ছিল সকাল পর্যন্তও। কিন্তু দুপুর ২টো বেজে গেলেও অভিষেকের হেলিকপ্টার উড়তে পারেনি। অবশেষে দুটোর পরে অনুমতি মিলেছে। অবশেষে সমস্ত পরিস্থিতি সামাল দিয়ে রামপুরহাচের উদ্দেশ্যে গেলেন তিনি।

তৃণমূলের অভিযোগ, ঘাসফুল শিবিরের প্রচারে ভয় পেয়ে যড়যন্ত্র করছে বিজেপি। তাঁরাই পরিকল্পনা করে DGCA-এর উপর প্রভাব খাটিয়ে বাধা দিতে চাইছে।  অভিষেক বন্দ্য়োপাধ্যায় যাতে সঠিক সময়ে পৌঁছতে না পারেন তারজন্য সমস্ত ষড়যন্ত্র করা হচ্ছে।

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা